বাজেট ২০১৫ : অর্থমন্ত্রীর ঘোষনা করা সেরা কর প্রস্তাবনা
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : আজ, শনিবার অরুণ জেটলি তাঁর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন সংসদে। আয়করের কাঠামো উর্ধ্বসীমা রাখলেন অপরিবর্তিত। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রীর ঘোষনা করা কর প্রস্তাবনাগুলি এক ঝলকে দেখে নেওয়া যাক।

১)স্বাস্থ্যবিমায় করছাড় ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। স্বাস্থ্যবিমা প্রসঙ্গে মানুষকে উৎসাহ প্রদানের জন্যই এই পদক্ষেপ।
২) প্রবীন নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমায় করছাড় ৩০ হাজার টাকা পর্যন্ত করা হল।
৩) পেনশন ফান্ডে কর ছাড়ের মূল্য ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করা হল।
৪) পরিবহন ভাতা মাসিক ৮০০ থাকা থেকে বাড়িয়ে ১৬০০ টাকা করা হল।
৫) সম্পত্তি কর তুলে দেওয়া হল।












Click it and Unblock the Notifications