বাজেটে চারটি স্তম্ভের ওপর বিশেষ জোর, নতুন স্বপ্ন দেখালেন নির্মলা সীতারমন
বাজেটে চারটি স্তম্ভের ওপর বিশেষ জোর, নতুন স্বপ্ন দেখালেন নির্মলা সীতারমন
২০২২ এর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এবার চতুর্থবার বাজেট পেশ করলেন। প্রতিবারের মত এবারেও সকাল ১১ টায় বাজেট পেশ করলেন তিনি। তিনি ঘোষণা করেন, ২০২২ সালের চারটি স্তম্ভের ওপর বিশেষভাবে ফোকাসের কথা। তাছাড়াও তিনি জানান, প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যানের ওপর বিশেষভাবে জোর দেবে।

নজরে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান
সরকারি বিনিয়োগ ও মূলধন ব্যয়ের তীব্র বৃদ্ধি ছিল ২০২১-২২ সালের বাজেটে। কিন্তু অর্থমন্ত্রী ঘোষণা করেন, ২০২২-২৩ সালের বাজেটে বিশেষ ভাবে উপকৃত হবেন SC, ST সম্প্রদায়ের মানুষ, যুববৃন্দ, মহিলা ও কৃষকদের ওপর বিশেষ ভাবে নজর দেবে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান।

কোন কোন জিনিসের ওপর নজর
নির্মলা সীতারামন আরও জানান, প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান প্রকল্পের পাশপাশি চারটি জিনিসের ওপর বিশেষ নজর দেওয়া হবে। সেগুলি হল প্রধানমন্ত্রী গতি শক্তি, সূর্যোদয়ের সুযোগ, উত্পাদনশীলতা বৃদ্ধি ও বিনিয়োগ, শক্তির পরিবর্তন ও জলবায়ু পদক্ষেপ এগুলির ওপর নজর দেওয়া হবে।

নাগরিক স্বাচ্ছন্দ বাড়াতে বদ্ধ পরিকর কেন্দ্র
এছাড়াও তিনি জানান, বড় বড় বেসরকারি অবকাঠামোর বিনিয়োগ প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান সহায়তা করবে। এক্সপ্রেসওয়েগুলির জন্য অর্থবছরে 'গতি শক্তি' মাস্টার প্ল্যান প্রকট করা হবে। হাইওয়েগুলি ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হবে। নগর পরিবহনকে রেলওয়ের সাথে সংযুক্ত করা হবে। নাগরিক স্বাচ্ছন্দ বাড়াতে বদ্ধ পরিকর কেন্দ্র, জৈব চাষের দিকে বিশেষ নজর, পিএম আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরির দিকে নজর দেওয়া হবে।

রেলের ওপর জোর
তাছাড়া জোর দেওয়া হচ্ছে, ঘরে ঘরে জল প্রকপ্লের ওপর নজর দেওয়া হবে। স্বাস্থ্য পরিকাঠামোয় জোড়, রেলে পরিষেবায় নতুনত্বের ছোয়া। নতুন করে সাজানো হবে। দেশজুড়ে শুরু হবে ৫ জি পরিষেবা। ই-পাসপোর্ট ব্যবস্থায় আরও জোর দেওয়া হবে। কৃষি জমি নজর দারিতে চালাতে ড্রোনের ব্যবস্থা।












Click it and Unblock the Notifications