Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2025: বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে সরব অভিষেক, বিহারের জন্য খুশি শত্রুঘ্ন

Union Budget 2025: কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হলেন বাংলার প্রতি ফের বঞ্চনা নিয়ে।

সামনেই বিহারে ভোট। এবারের বাজেটে ঢেলে উপহার দেওয়া হলো বিহারকে। বিহারের জন্য নানাবিধ ঘোষণায় খুশি তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা।

Union Budget 2025

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাজেটের অনেক বিষয়ে এখনও বিভ্রান্তি দূর হয়নি। অন্তত যেভাবে বাজেট পেশ করা হলো তাতে। বিশেষ করে আয়কর কাঠামো নিয়ে যে ঘোষণা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ফলে বাজেট বিস্তারিতভাবে দেখতে হবে। কিন্তু এতে আম আদমির জন্য কিছু নেই।

অভিষেকের কথায়, বিহারে ভোট। সে কথা মাথায় রেখে বিহারের জন্য বাজেট করা হয়েছে। সব বিহারকেই দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে যে বাজেট পেশ হয়েছিল তাতে অন্ধ্র ও বিহারের জন্যই অনেক কিছু দেওয়া হয়েছিল। অন্ধ্রে ভোট হয়ে গিয়েছে। সাড়ে চার বছরে সেখানে ভোট নেই। বিহারে ভোট আসন্ন, তাই বিহারের জন্যই সব কিছু। মধ্যবিত্তের জন্য কিছুই নেই।

অভিষেক বাংলার প্রতি বঞ্চনা নিয়ে বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে আজ অবধি বাংলার জন্য কিছুই দেয়নি বিজেপি সরকার। আগে বাংলা থেকে ১৮ জন সাংসদ ছিল, এখন ১২ জন। আগেও কিছু দেয়নি, এখনও দিল না। তবে বিজেপি সাংসদরা এর প্রতিবাদ করবেন না। বিজেপি ভোটের কথা ভেবে বাজেট করে। গরিব মানুষের জন্য কিছু করে না।

বিহারের জন্য ঢালাও ঘোষণায় খুশি তৃণমূলের বিহারীবাবু সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, বিহার নিয়ে আমার যেমন দুর্বলতা রয়েছে তেমনই বিহার আমার মজবুতি, শক্তি, তাকত। বিহারকে নিয়ে ঘোষণা ভালো লাগল। তবে নির্বাচনের কথা ভেবেই বাজেট ঘোষণা হয়েছে।

শত্রুঘ্ন বলেন, কোশী প্রজেক্ট থেকে গ্রিন ফিল্ড এয়ারপোর্ট বা পরিকাঠামো বাড়ানোর কথা শুনে ভালো লাগে। কিন্তু এটুকুই কি যথেষ্ট? আগে স্পেশ্যাল প্যাকেজের বড় বড় ঘোষণা হয়েছিল। ৫০ হাজার কোটি, এক লাখ কোটি, দেড় লাখ কোটির! প্রধানমন্ত্রী নিজে যে ঘোষণা করেছিলেন তার তুলনায় এবারের যা বাজেট তা ললিপপ ছাড়া কিছু নয়। তবে কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো।

তৃণমূলের আসানসোলের সাংসদ বলেন, যাঁরা বেতনভুক দেশের জিএসটিতে তাঁদের বেশি অবদান। মধ্যবিত্ত, গরিব মানুষরাই বেশি দুর্ভোগ পোহান। আয়কর ছাড়ের সীমা ১৫ লক্ষ টাকা হলে ভালো হতো। তবে ১২ লক্ষও ভালো। কিন্তু বাজেট দেখে মনে হচ্ছে, যা দেওয়া হচ্ছে তা-ই ফেরত নেওয়ার চেষ্টাও রয়েছে। ভোটারজের দিকে নজর বেতনভূক। তবে প্রধানমন্ত্রীর গাইডেন্সে তাঁর দফতর ও নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তার জন্য ধন্যবাদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+