Union Budget 2025: রাতারাতি অর্থনীতির ভোলবদল, ফিরে দেখা ভারত সরকারের সাড়া জাগানো ৫ বাজেট

Union Budget 2025: পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। অর্থনীতিকে চাঙ্গা করতে সুপরিকল্পতি বাজেটের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, সামাজিক ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠাতেও বাজেটের ভূমিকা রয়েছে। সংসদে বাজেট অধিবেশনের আগে দেখে নেওয়া যাক স্বাধীন ভারতে এমন পাঁচ বাজেট, যা অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে।

ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম বাজেট প্রকাশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি। পোড়খাওয়া অর্থনীতিবিদ হিসেবে ভারতের বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাঁর তৈরি বাজেট।

Union Budget 2025

সেই বাজেটে মোট ব্যয় ১৯৭.২৯ কোটি টাকা ধরা হয়েছিল ও মোট মুনাফা ধরা হয়েছিল ১৭১.১৫ কোটি টাকা। স্বাধীন ভারতের প্রথম বাজেটে ৯২.৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয় প্রতিরক্ষা খাতে।

তবে ভারতের ইতিহাসে ১৯৭৩ সালের বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়। ১৯৭৩ সালের ওই বাজেটে ৫৫০ কোটি টাকার বিশাল রাজস্ব ঘাটতি দেখা গিয়েছিল। অর্থাৎ, ইন্দিরা গান্ধীর সরকারের ব্যায় তার আয়ের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। শিল্পের জাতীয়করণের জন্য এই বাজেটে ৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। সাধারণ বিমা সংস্থাগুলির পাশাপাশি ইন্ডিয়ান কপার কর্পোরেশন ও কয়লা খনি এর অন্তর্ভুক্ত ছিল।

১৯৮৬ সালের কেন্দ্রীয় বাজেটও ছিল খুব গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী ভিপি সিংয়ের সেই বাজেট "ক্যারট অ্যান্ড স্টিক" বাজেট নামে পরিচিত। অর্থনৈতিক উন্নয়নের জন্য একাধারে যেমন একাধিক উদ্যোগ ঘোষণা করেছিলেন, তেমনই কর ফাঁকির প্রবণতা কমাতেএও উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বাজেটে। লাইসেন্স রাজের অবসান ঘটানো হয় এই বাজেটেই।

১৯৯১ সালের বাজেট ছিল দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট। তৎকালীন অর্থমন্ত্রী তথা সদ্য প্রয়াত মনমোহন সিং (Manmohan Singh) সেবারের বাজেট পেশ করেছিলেন। ভারতীয় অর্থনীতির গেম চেঞ্জার (Game Changer) ছিল সেই বাজেট।

একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার ছিল এই বাজেটের অন্যতম বৈশিষ্ট্য। বহিঃশুল্ক এক ধাক্কায় ২২০ শতাংশ থেকে ১৫০ শতাংশে হ্রাস করে দেওয়ায় বিশ্ব বাণিজ্যে ভারতের আরও গুরুত্ব বৃদ্ধি পায়। শব্দের নিরিখে এটাই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাজেট।

২০০০ সালের বাজেটও ছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী যশবন্ত সিনহার সেই বাজেট মিলেনিয়াম বাজেট (Millenium Budget) নামে পরিচিত। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে জোর দিতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল এই বাজেটে।

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত জিনিসের উপর শুল্ক ছাড় দেওয়া হয় এই বাজেটে। এছাড়াও গ্রামীণ আবাস ও সামাজিক সুরক্ষার বিষয়েও নানান উদ্যোগ নেএয়া হয়। স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু ও বিশেষভাবে সক্ষমদের বিমার আওতায় আনা হয়েছিল এই বাজেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+