Union Budget 2024: রেকর্ডের মুখে নির্মলা সীতারমণ! তৈরি হতে পারে 'নয়া ইতিহাস'

Union Budget 2024: তৃতীয় বারের জন্য দিল্লির মসনদে ফের একবার নরেন্দ্র মোদী। শরিকদের সঙ্গে নিয়েই গঠন হয়েছে নতুন সরকার (NDA Govt)। যা খবর, চলতি মাসেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। এবারও অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

আর এই বাজেট (Union Budget 2024) ঘিরে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। বিশেষ করে কয়েকটি সেক্টরে এবার বিশেষ নজর দেওয়া হতে পারে বলে আশা বিশ্লেষকদের। এমনকি কর্মসংস্থান এবং তরুণ প্রজন্মের দিকে বড় কিছু ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। কিন্তু কবে পেশ হবে তৃতীয় মোদী সরকারের (Modi Govt) বাজেট-

nirmala sitharaman

  • Union Budget 2024: রেকর্ড হবে নির্মলা সীতারমণের

বিশেষজ্ঞরা বলছেন, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ (Union Budget 2024) করতে পারেন। তবে এবার সপ্তম বারের জন্য বাজেট পেশ করবেন তিনি। যা রেকর্ড বলছেন বিশ্লেষকরা। অর্থমন্ত্রী হিসাবে সবথেকে বেশিবার ইউনিয়ন বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণই। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার কেন্দ্রীয় বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে। উনি ছয়বার বাজেট পেশ করেছেন।

  • Union Budget 2024: কবে পেশ হবে বাজেট

সূত্রে জানা গিয়েছে, নতুন এনডিএ সরকারের প্রথম বাজেট (Union Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী ২৩ কিংবা ২৪ জুলাই তা পেশ হতে পারে। খুব শীঘ্রই অধিবেশন ডাকা হতে পারে। যদিও তার আগে মন্ত্রিসভায় বাজেটে অনুমোদন দেবে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাজেটের বিষয়ে অবহিত করা হবে। এরপর সমস্ত সাংসদদের অধিবেশন নিয়ে বার্তা পাঠানো হবে।

যদিও বাজেট পেশের আগে আরও বেশ কিছু নিয়ম রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হালুয়া উৎসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+