Union Budget 2023: বাজেট পেশ করতে সংসদ ভবনে সীতারমন! পরনে ঐতিহ্যবাহী লাল শাড়ি
বরাবরই তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি অনুরক্ত। সাধারণভাবে শাড়িই পরে থাকেন। তবে বাজেট পেশের দিনের শাড়িতে বিশেষত্ব রয়েছে।
তিনি ভারতের অর্থমন্ত্রী। এনিয়ে পরপর পাঁচবার বাজেট পেশ করতে চলেছেন। অন্যদিকে ভারতের সংস্কৃতির প্রতি তাঁর ভালবাস সুবিদিত। সবসময়ই পছন্দ করেন শাড়ি। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরনে ঐতিহ্যবাহী লাল শাড়ি। এই শাড়ি সাধারণভাবে বিশেষ অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়।

বিশেষ অনুষ্ঠানের জন্য শাড়ি
সাধারণভাবে এই শাড়ি তুলো ও সিল্কের মিশ্রনে তৈরি করা হয়। আর যা তৈরি করা হয় বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে। সীতারমনের এদিনের শাড়ি কালো পারের। ভিতরে সোনালী জরির কাজ। শাড়িতে তারকার মতো নকশাও রয়েছে।

কেন এই শাড়ি
একটি বিশেষ দিনে কেন এই বিশেষ রঙের শাড়ি? লাল হল প্রেম, প্রতিশ্রুতি, শক্তি, সাহকিকতার প্রতীক। অন্যদিকে হিন্দু সংস্কৃতি অনুসারে লাল রং থাকে দেবী দুর্গার সঙ্গে। লাল রং নারী শক্তি এবং শক্তির প্রতীক হিসেবেও মনে করা হয়।

মার্জিত, সাধারণ সীতারমন
এদিন সকালে তিনি প্রথমে গিয়েছিলেন নর্থব্লকে অর্থমন্ত্রকের সচিবালয়ে। সঙ্গে ছিল লাল ট্যাবলেট। সেখানে ফটোগ্রাফারদের সামনে সীতারমনকে ক্লাসিক ও মার্জিত লাগছিল। এছাড়াও ছোট টিপ এবং সোনার চুড়িতে তিনি ছিলেন একেবারে সাধারণ চেহারায়।

দায়িত্ব নেওয়ার পর থেকে ঐতিহ্যবাহী তাঁতের প্রচার
২০১৯-এ তিনি প্রথম অর্থমন্ত্রী হন। সেই সময় থেকে তাঁকে ঐতিহ্যবাহী তাঁতের প্রচার করতে দেখা দিয়েছে। এর আগের বাজেটেও তাঁকে দেখা গিয়েছিল হাতে বোনা কাপড়ে। ২০১৯-এর প্রথম বাজেট পেশের সময় তিনি সোনালী বর্ডারে গোলাপী মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন।
সেখানে গোলাপী ছিল নারীর ক্ষমতায়নের প্রতীক। সেই বছরের তিনি ব্রিফকেস ছেড়ে ট্যাবলেট বেছে নিয়েছিলেন বাজেট পেশের জন্য।

২০২০-২০২১-এ ভিন্ন-ভিন্ন শাড়ি
২০২০ সালে নির্মলা সীতারমন উজ্জ্বল হলুদ রঙের সিল্কের শাড়ি পড়েছিলেন। সেখানে হলুদ ছিল পবিত্র আর সমৃদ্ধির প্রতীক। ২০২১-এ সীতারমন সবুজ পাড় দেওয়া লাল ও অফ-হোয়াইট সিল্কের শাড়ি পরেছিলেন। সেই শাড়ি ছিল তেলেঙ্গানার পচমপল্লীর তৈরি।

২০২২-র শাড়িও ছিল উল্লেখযোগ্য
২০২২-এ কেন্দ্রীয় বাজেট পেশের সময় যে শাড়ি নির্মলা সীতারমন পরেছিলেন, তাও ছিল উল্লেখযোগ্য। সেটির রং মেরুণ হলেও, সেখানে বাদামী ও লালের মিশ্রণ ছিল। যেখানে বাদামী রং স্থিতিস্থাপকতা, নির্ভরযোগ্যতা আর নিরাপত্তার প্রতীক। অন্যদিকে লাল রং উষ্ণতা, ভালবাসা আর শক্তির প্রতীক। সেটি ছিল বোমকাই শাড়ি। যা ওড়িশায় তৈরি।












Click it and Unblock the Notifications