Union Budget 2022: আজ থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন, যৌথ অধিবেশনে বার্তা দেবেন রাষ্ট্রপতি

Union Budget 2022: আজ থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন, যৌথ অধিবেশনে বার্তা দেবেন রাষ্ট্রপতি

আজ থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় বাজেট অধিবেশন। করোনা পরিস্থিতি এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করে মোদী সরকার। সেকারণেই এবার নতুন কী ঘোষণা করতে চলেছে কেন্দ্র সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আজ সকাল ১১টা নাগাদ যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

আজ থেকে শুরু বাজেট অধিবেশন

আজ থেকে শুরু বাজেট অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন। এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। গত এক বছরের তুলনায় কিছুটা হলেও দেশের অর্থনীতি ছন্দে ফিরেছে। কিন্তি এখনও প্রচুর ধাক্কা সামলে উঠতে পারেনি। সেক্ষেত্রে দেশবাসীকে নতুন কী আসার কথা শোনায় মোদী সরকার সেদিকেই তাকিেয় রয়েছেন আম জনতা। করোনা সংক্রমণের কারণে এবার হালওয়া সেরিমনিও হয়নি। গতবারও এই অনুষ্ঠান বাতিল করেছিল মোদী সরকার।

সকাল ১১টায় যৌথ অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির

সকাল ১১টায় যৌথ অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির

বাজেট অধিবেশনের শুরুতেই সকাল ১১টায় যৌথ অধিবেশন বসার কথা। সেই অধিবেশনে বার্তা দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড বিধি মেনেই বাজেট অদিবেশন শুরু হবে বলে জানিয়েছে মোদী সরকার। যদিও সংসদে ৪০০ থেকে ৫০০ কর্মী করোনা আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে অধিবেশন চালানো হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের বিরতির পর বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে বলে জানা গিয়েছে।

নজরে ৫ রাজ্যের বিধানসভা ভোট

নজরে ৫ রাজ্যের বিধানসভা ভোট

সামনেই আবার রয়েছে ৫ রাজ্যের বিধানসভা ভোট। কাজেই সেকথা মাথায় রেখেই যে মোদী সরকার বাজেট পেশ করবেন তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই সেদিকে তাকিয়ে রয়েছেন আম জনতা। ৫ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে মোদী সরকার কতটা জনমোহনী বাজেট পেশ করেন সেদিকেই তাকিয়ে রাজৈনৈতিক মহল। বিশেষ করে বিরোধীরা অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন।

নতুন কোনও আশা থাকবে কী

নতুন কোনও আশা থাকবে কী

করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয় বাজেট পেশ করবেন মোদী সরকার। বাজেটে সব সময় কর ছাড়ের উপরে নজর থাকে আম জনতার। গতবার কর ছাড়ে তেমন নতুন কোনও আশা দেখাননি মোদী সরকার। এবার সেক্ষেত্রে কোনও আশা দেখাবেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন কাজ করবেন তিনি সেদিকে তাকিয়ে রয়েছে মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+