Union Budget 2022: জনমোহনী হল না বাজেট, সস্তা হল কোন জিনিস জেনে নিন

Union Budget 2022: জনমোহনী হল না বাজেট, সস্তা হল কোন জিনিস জেনে নিন

জনমোহনী হল না বাজেট। তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখে একাধিক জিনিসের দাম কমিয়েছে মোদী সরকার। সস্তা হয়েছে জামাকাপড়, মোবাইল ফোন, চার্জার, চামড়ার জিনিস। সেই সঙ্গে দামিও হয়েছে একাধিক জিনিস। ছাতা. সবরকম আমদানিকৃত সামগ্রি দামি হয়েছে।

সস্তা হল কোন কোন জিনিস

সস্তা হল কোন কোন জিনিস

মধ্যবিত্তকে করছাড়ের নিয়ে নিরাশ করলেও অনেক জিনিসেরই দাম কমিয়েছে মোদী সরকার। মঙ্গলবার নির্মলা সীতারামন বাজেট পেশ করে জানিয়েছেন, জামাকাপড় থেকে শুরু করে একাধিক জিনিসের দাম কমতে চলছে। দাম কমার তািকায় রয়েছে জামাকাপড়, হীরের গয়না, ইমিটেশন গয়না, মোবাইল ফোন, মোবাইল ফোনের চার্জার, ইস্পাতের জিনিস। পেট্রোলিয়াম জিনিসের কাস্টমস ডিউটিতেও ছাড় ঘোষণা করা হয়েছে। কাজেই এই সব জিনিসের দাম কমছে।

দামি হল কোন কোন জিনিস

দামি হল কোন কোন জিনিস

দাম বৃদ্ধির তালিকা অবশ্য দীর্ঘ নয়। ছাতার দামের উপর কর বাড়ানোর ছাতার দাম বাড়বে। প্রসঙ্গত উল্লেখ্য ছাতা এখন আম জনতার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। সেকারণে ছাতার দাম বাড়লে প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে। কারণ বছরভর এখন ছাতা ব্যবহার করতে হয় সকলকে। কখনো রোদ তো কখনও বৃষ্টি। সারা বছর বৃষ্টি চলে এখন। সেই সঙ্গে দাম বেড়েছে সব রকম আমদানী কৃত জিনিসের। করোনা সংক্রমণের শুরুর দিন থেকেই মোদী সরকার ভোকাল ফর লোকাল হতে বলেছিলেন। তিনি দাবি করেছিলেন দেশিয় জিনিস ব্যবহার করলে দেশের আর্থিক উন্নয়ন হবে দ্রুত।

জনমুখী হল না বাজেট

জনমুখী হল না বাজেট

এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টা থেকে শুরু হয়েছিল বাজেট অধিবেশন। ৯২ মিনিট বলেন তিনি। গতবার ২ ঘণ্টা ৪০ মিনিটের বাজেট অধিবেশন পেশ করেছিলেন তিনি। যা ভারতের ইতিহাসে রেকর্ড ছিল। এবার ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অনেকই মনে করেছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু সেটা একেবারেই হয়নি। এবারের বাজেট অধিবেশন একেবারেই জনমোহনী হয়নি।

কর ছাড় নিয়ে নতুন কোনও ঘোষণা নয়

কর ছাড় নিয়ে নতুন কোনও ঘোষণা নয়

কর ছাড় নিয়ে নতুন কোনও ঘোষণা হতে পারে বলে আশা করেছিলেনই। কিন্তু এবার তার কোনও কিছুই হয়নি। আয়করের জন্য নতুন কোনও ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন কর ব্যবস্থার সরলীকরণ করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য আয়কর রিটার্নের ২ বছর ভুল শোধরানোর সুযোগ দেওয়া হয়েছে। ২ বছরের মধ্যে নতুন করে আয়কর দাখিল করলে ভুল শোধরানোর সুযোগ থাকছে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+