Union Budget 2022: সংসদ অধিবেশনে সুষ্ঠু আলোচনার পরিবেশ বজায় রাখুন, বিরোধীদের বার্তা মোদীর
Union Budget 2022: সংসদ অধিবেশনে সুষ্ঠু আলোচনার পরিবেশ বজায় রাখুন, বিরোধীদের বার্তা মোদীর
বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধীদের সুষ্ঠু আলোচনা চলতে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত ২টি সংসদ অধিবেশনেই বিরোধীরা সরব হয়েছিলেন নানা ইস্যুতে। নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিতে হয়েছিল অধিবেশন। বাজেট অধিবেশন যে উত্তাল হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই আগে থেকেই বিরোধীদের সুষ্ঠু আলোচনার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ থেকেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন। চলবে ১২ ফেব্রুায়ারি পর্যন্ত। তারপরে আবার ১৩ মার্চের পর দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ প্রথম দিনেই যৌথ অধিবেশনে বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিরোধীদের সুষ্ঠু আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ গত ২টি সংসদ অধিবেশনেই উত্তাল হয়ে উঠেছিল বিরোধীদের বিক্ষোভে। প্রথমে বাদল অধিবেশন উত্তাল হয়েছিল পেগাসাস ইস্যুতে। ইজরায়েলি স্পাইওয়ার ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের ফোনে আড়ি পেতেছেন বলে অভিযোগ উঠেছিল। এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। শেষে বিরোধীদের বিক্ষোভের জেরে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিতে হয়েছিল বাদল অধিবেশন।
একই পরিস্থিতি তৈরি হয়েছিল শীতকালীন অধিবেশনেও। ১২ সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সঙ্গে লখিমপুর খেরির ঘটনা নিয়েও বারবার উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষ। তার জেরে একাধিক দিন অধিবেশন মুলতুবি করে দিতে হয়েছে মোদী সরকারকে। বিরোধীরা সংসদ অধিবেশন বয়কটও করেছিলেন তাঁরা। সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ শুরু করেছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা। বিরোধীরা অভিযোগ করেছিলেন তাঁদের বলতে দেওয়া হচ্ছে না সংসদ অধিবেশনে। প্রধানমন্ত্রী আলোচনা করতে চাইছেন না বলে অভিযোগ করেছিলেন তাঁরা।
এদিকে বাজেট অধিবেশেন শুরুর আগে থেকেই ফের পেগাসাস ইস্যুতে ফের সরব হয়েছিল বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন পেগাসাস স্পাইওয়ার কেন ইজরায়েল সরকারের কাছ থেকে কিনেছিলেন মোদী সরকার তার জবাব দিহি করতে হবে। এই নিয়ে প্রিভিলেজ মোশনে আলোচনার দাবি রেখেছেন বিরোধীরা। বাজেট অধিবেশন শুরুর আগে থেকে সরব হয়েছিলেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications