Union Budget 2022: বাজেটে নতুন আশার সঞ্চার! জনগণের সামনে সুযোগ, বললেন প্রধানমন্ত্রী মোদী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ২০২২-২৩ সালের বাজেট (Union Budget 2022) পেশ করেছেন। বিরোধীরা বাজেট নিয়ে কটাক্ষ করলেও, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেছেন, বাজেট নতুন আশার সঞ্চার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ২০২২-২৩ সালের বাজেট (Union Budget 2022) পেশ করেছেন। বিরোধীরা বাজেট নিয়ে কটাক্ষ করলেও, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেছেন, বাজেট নতুন আশার সঞ্চার করবে। এই বাজেটকে জনবান্ধব এবং প্রগতিশীল বলে দাবি করে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অভিনন্দন জানিয়েছেন।

দেশের প্রথম পর্বতমালা প্রকল্প
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, দেশে প্রথমবারের মতো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য পর্বত মালা প্রকল্প চালু করা হচ্ছে। কেন্দ্রের এই প্রকল্প পাহাড়ে আধুনিক পরিবহরণ এবং সংযোগ ব্যবস্থাকে সহজতর করবে। পাশাপাশি কেন্দ্রের এই পদক্ষেপ সীমান্তবর্তী গ্রামগুলিতেও শক্তি জোগাবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

কৃষকদের জন্য বড় পদক্ষেপ
মা গঙ্গাকে (গঙ্গা নদী) পরিষ্কার রাখার পাশাপাশি কৃষকদের জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী থেকে ৫ কিমির মধ্যে কোনও রাসায়নিক সার নয়, প্রাকৃতিক চাষের জন্য প্রচার চালানো হবে। সরকারের এই পদক্ষেপ গঙ্গাকে রাসায়নিক মুক্ত রাখতে সাহায্য করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

কৃষকদের আয় দ্বিগুণ হবে
প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, বাজেটে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ২.২৫ লক্ষ কোটি টাকার বেশি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এই বাজেট কৃষকদের আয়কে দ্বিগুণ করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন এমএসএমইগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম ছাড়াও অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে।

বাজেটে নতুন আশা-সুযোগ
প্রধানমন্ত্রী দাবি করেছেন, এই বাজেট মানুষের মধ্যে নতুন আশা জোগাবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সুযোগ তৈরি করবে। পাশাপাশি এই বাজেট অর্থনীতিকে শক্তিশারী করবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, এই বাজেট আরও পরিকাঠামো, আরও বিনিয়োগ, আরও বৃদ্ধি এবং আরও চাকরি তৈরি করবে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, বাজেটে একদিকে যেমন চাতরির প্রস্তাব রয়েছে অব্যদিকে যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে দাবি তাঁর।

বাজেট নিয়ে বিস্তারিত বিজেপির অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন বুধবার বেলা ১১ টায় বাজেট ও স্বনির্ভর ভারত নিয়ে বক্তৃতার জন্য নিজের দল বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে তিনি বাজেট নিয়ে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এই বাজেট ক্ষুদ্র ও বড় শিল্পপতি-সহ সমাজের সবার প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ করবে বলেও মনে করেন বিজেপির স্রবভারতীয় সভাপতি জেপি নাড্ডা।












Click it and Unblock the Notifications