Union Budget 2022: ক্রিপ্টো কারেন্সিকে আইনি বৈধতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নিশানা চিদাম্বরমের

Union Budget 2022: ক্রিপ্টো কারেন্সিকে আইনি বৈধতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নিশানা চিদাম্বরমের

নির্মলা সীতারমনকে নিশানা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেেছন ক্রিপ্টো কারেন্সির কথা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশে বৈধতা দিলেন ক্রিপ্টোকারেন্সির। মোদী সরকারের বাজেটকে তিনি ধনীদের বাজেট বলে দাবি করেছেন। এই বাজেটের সঙ্গে আমজনতার কোনও যোগাযোগ নেই। ধনীদের সুবিধার্থেই বাজেট পেশ করেছেন মোদী সরকার নিশানা করেছেন পি চিদাম্বরম।

ধনীদের জন্য বাজেট

ধনীদের জন্য বাজেট

আম জনতার বাজেট নয় এটি। মোদী সরকার ধনীদের কথা ভেবে বাজেট করেছে নির্মলা সীতারমণ। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বর সাংবাদিক বৈঠক করে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন ধনীদের কথা ভেবেই মোদী সরকার বাজেট পেশ করেছে বলে দাবি করেছেন তিনি। সেকারণেই কর ছাড় থেকে একাধিক জিনিসের ক্ষেত্রে কোনও ঘোষণা করা হয়নি।

ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা

ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা

ক্রিপ্টো কারেন্সিতে আইনি বৈধতা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য ক্রিপ্টো কারেন্সি মোকাবিলায় মোদী সরকার ডিজিটার রুপি আনার কথা ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল রুপি বাজারে আনবে বলে ঘোষণা করেছেন তিনি। এতেই স্পষ্ট যে ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা দিয়েছে মোদী সরকার। এতে দেশের ৯৯.৯৯ শতাংশ মানুষের কোনও লাভ হবে না বলে জানিয়েছেন তিনি।

আম জনতার কথা ভাবে না মোদী সরকার

আম জনতার কথা ভাবে না মোদী সরকার

নির্মলা সীতারমন বাজেট পেশের পরেই সরব হয়েছিলেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একের পর এক কংগ্রেস নেতা টুইটে নিশানা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লিখেছেন মোদীর বাজেটে সাধারণের জন্য কিছু নেই। এই নিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও টুইটে লিখেছেন আম জনতার জন্য কিছু নেই মোদীর বাজেটে।

ডিজিটাল অ্যাসেটে কর

ডিজিটাল অ্যাসেটে কর

ডিজিটাল অ্যাসেটের উপরেও কর চাপানো হয়েছে। বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল অ্যাসেটের লেনদেনে ৩০ শতাংশ কর বসানো হবে। অর্থাৎ ডিজিটাল উপকার করের আওতার মধ্যে পড়বে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা পরিস্থিতিতে ক্রিপ্টো কারেন্সিতে লেনদেন বেড়েছে। সেই সঙ্গে ডিজিটাল উপহারের লেনদেনও বেড়েছে। এই সুযোগের ব্যবহার করতে চাইছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+