Union Budget 2022: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ! দিনের শুরু থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সূচি একনজরে

সংসদে ১ ফেব্রুয়ারি বাজেট (union budget 2022) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। করোনা পরিস্থিতিতে এনিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করতে চলেছেন তিনি। করদাতারা যেমন বাজেটে কর ছাড়ের আশা কর

সংসদে ১ ফেব্রুয়ারি বাজেট (union budget 2022) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। করোনা পরিস্থিতিতে এনিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করতে চলেছেন তিনি। করদাতারা যেমন বাজেটে কর ছাড়ের আশা করছেন, অন্যদিকে বাজেটে বেশ কিছু সংস্কারের কথাও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দিনটি কীভাবে শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দেখা নেওয়া যাক এক নজরে।

অর্থমন্ত্রক থেকে যাবেন রাষ্ট্রপতি ভবনে

অর্থমন্ত্রক থেকে যাবেন রাষ্ট্রপতি ভবনে

অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিয়ে অর্থমন্ত্রক থেকে নির্মলা সীতারমন সকাল নটা নাগাদ যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। ঐতিহ্য অনুসারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট সম্পর্কে রাষ্ট্রপতিকেই প্রথম জানিয়ে থাকেন। এক্ষেত্রে রাষ্ট্রপতির থেকে বাজেট নিয়ে অনুমতি নেওয়ার বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এটি একটি প্রথা, তবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় বাজেট নিয়ে কোনও পরামর্শ দেন না।

জানাবেন মন্ত্রিসভাকে

জানাবেন মন্ত্রিসভাকে

এরপর প্রধানমন্ত্রী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বাজেট নিয়ে মন্ত্রিসভার সঙ্গে দেখা করবেন, সেখানে মন্ত্রিসভার সদস্যদের জানাবেন অর্থমন্ত্রী। তারপরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রওনা হবেন সংসদের উদ্দেশে।

গোপনীয়তা বজায় রাখা হয়

গোপনীয়তা বজায় রাখা হয়

তবে অর্থমন্ত্রকের তরফে বাজেট নিয়ে যথেষ্টই গোপনীয়তা বজায় রাখা হয়। সংসদে বাজেট ভাষণ দেওয়ার আগে বাজেটের প্রস্তাব সম্পর্কে যথেষ্টই গোপনীয়তা অবলম্বন করা হয়ে থাকে।

কাগজহীন বাজেট

কাগজহীন বাজেট

আগের বছরের মতো এই বছরেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন কাগজহীন আকারে। ১১ টায় তাঁর চতুর্থ বাজেট বক্তৃতা শুরু করবেন। সাধারণভাবে বাজেট বক্তৃতা প্রায় দুইঘন্টার মতো চলে।
অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে ২০২২-২৩ সালের বাজের সংসদে পেশের পরে মোবাইল অ্যাপে পাওয়া যাবে। সেখান থেকেই সবাই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। বাজেট বক্তৃতা সংসদ টিভিতে সম্প্রচারিত হবে। দূরদর্শন সীতারমনের ভাষণ সরাসরি সম্প্রচার করবে। সংসদ টিভির ইউটিউব চ্যানেলেও সাধারণ মানুষ কেন্দ্রীয় বাজেট দেখতে পাবেন।

বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলন

বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলন

সাধারণভাবে সংসদে বাজেট পেশের পরে অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে থাকেন। সেখানেই তিনি যাবতীয় বাজেট নিয়ে ব্যাখ্যা এবং যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+