Defence Budget: প্রতিরক্ষায় ১০ শতাংশ বেড়ে বরাদ্দ ৫.২৫ লাখ কোটি! যুগান্তকারী পদক্ষেপ নির্মলার

ভারতকে চারপাশে ঘিরে ফেলতে চাইছে চিন। সীমান্ত জুড়ে সমারাস্ত্র মোতায়েন করে চলেছে কমিউনিস্ট সে দেশ। যা কিনা ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে ভারতের কাছে। এই অবস্থায় প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণাতে যুগান্তকারী সিদ্ধান্ত মোদী সরকার

ভারতকে চারপাশে ঘিরে ফেলতে চাইছে চিন। সীমান্ত জুড়ে সমারাস্ত্র মোতায়েন করে চলেছে কমিউনিস্ট সে দেশ। যা কিনা ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে ভারতের কাছে। এই অবস্থায় প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণাতে যুগান্তকারী সিদ্ধান্ত মোদী সরকারের।

বিশেষ করে বেসরকারি সংস্থাগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশী করে এগিয়ে আসুক, এমনটাই চায় সরকার। আর সেদিকে তাকিয়ে প্রথমবারের জন্যে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের।

প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে

প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে

প্রতিরক্ষা বাজেটে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্টের ২৫ শতাংশ টাকা স্টার্ট আপ, দেশীয় সংস্থা এবং বিভিন্ন শিক্ষা সংস্থার মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বাজেট পেশ করার সময়ে এমনটাই জানিয়েছেন। শুধু তাই নয়, এই বছর প্রতিরক্ষা বাজেটে ২০২১-২২ এর তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বাজেট প্রায় ৫.২৫ লাখ কোটি টাকা

বাজেট প্রায় ৫.২৫ লাখ কোটি টাকা

এই বছর অর্থাৎ ২০২২-২৩ মোট প্রতিরক্ষা বাজেট প্রায় ৫.২৫ লাখ কোটি টাকা। গত বছর অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে মোট প্রতিরক্ষা বাজেট ছিল ৪.৭৮ লাখ কোটি টাকা। এই বছর রক্ষা বাজেটে সেনার (স্থল, বায়ুসেনা এবং নৌসেনা) জন্যে নয়া হাতিয়ার, সৈন্য সাজ এবং সেনাকে আরও আধুনিকভাবে তৈরি করতে মোট Capital-outlay (capital expenditure) ১.৫২ কোটি টাকা রাখা হয়েছে। এই capital expenditure গত বছরের মোকাবিলাতে ১২ শতাংশ বেশি। গত capital expenditure ছিল ১.৩৫ লাখ কোটি টাকা।

৬৮ শতাংশ বরাদ্দ স্বদেশী অস্ত্র তৈরিতে-

৬৮ শতাংশ বরাদ্দ স্বদেশী অস্ত্র তৈরিতে-

এই বছর প্রতিরক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ করা হয়েছে এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডিফেন্স ক্যাপিটাল বাজেটের ৬৮ শতাংশ দেশীয় সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন খোদ এই বিষয়ে তথ্য দিয়েছেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, গত বছর এটি ৫৮ শতাংশ ছিল। অর্থাৎ গত বছর অর্থাৎ ২০২১-২২ সালে এটি ৬৩ শতাংশ ছিল। এবং ২০২০-২১ সালে এটি ৫৮ শতাংশ ছিল।

এই বরাদ্দের পরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে টুইট করেছেন। ৬৮ শতাংশ দেশীয় অস্ত্র কেনার বিষয়ে উচ্ছ্বসিত হন তিনি। সোশ্যাল মিডিয়াতে লেখেন, এটি ভোকাল ফর লোকালকে আরও উজ্জীবিত করবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত দেশীয় রক্ষা উদ্যোগকে আরও বুস্ট করতে সাহায্য করবে বলেও সোশ্যাল মিডিয়াতে লেখেন রাজনাথ সিং।

research and development-এর জন্যে বাজেটে কত বিনিয়োগ

research and development-এর জন্যে বাজেটে কত বিনিয়োগ

এই বছর capital expenditure-এ স্থলসেনাতে ৩২,০১৫ কোটি, নৌসেনা ৪৭,৫৯০ কোটি এবং বায়ুসেনার জন্যে ৫৫,৫৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। research and development-এর জন্যে মোট 11,981 কোটি টাকা। যদিও এর ২৫ শতাংশ টাকা ফের একবার স্টার্ট আপ সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+