Union Budget 2022: ফের পেগাসাস ইস্যুতে আলোচনা চাইছে বিরোধীরা, প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস-তৃণমূল

Union Budget 2022: ফের পেগাসাস ইস্যুতে আলোচনা চাইছে বিরোধীরা, প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস-তৃণমূল

বাজেট অধিবশনের আগে ফের জেগে উঠেছে পেগাসাস ইস্যু। কেন পেগাসাস ইস্যু কিনেছিল মোদী সরকার তার জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে। দাবি জানিয়ে সংসদে প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস। শুধু কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে প্রিভিলেজ মোশন আনা হয়েছে।

Union Budget 2022: ফের পেগাসাস ইস্যুতে আলোচনা চাইছে বিরোধীরা, প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস-তৃণমূল

পেগাসাস স্পাইওয়ার নিয়ে ফের সরব হয়েছেন বিরোধীরা। গতকাল থেকেই বাজেট অধিবেশন শুরুর আগে থেকেই ফের জেগে উঠেছে পেগাসাস ইস্যু। বিরোধী নেতাদের ফোনে আড়ি পাততেই নাকি মোদী সরকার কিনেছিল ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাস। ২০২১ সালের বাদল অধিবেশন পেগাসাস ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগে নাকি মোদী সরকার এই পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করেছে। এমনকী একাধিক রাজনৈতিক নেতার ফোনে আড়ি পাতা হয়েছে এই পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে।

বাজেট অধিবেশনে শুরুতেই তাই এই পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছে সংসদে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের তরফ থেকে আবার পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে প্রিভিলেজ মোশন আনা হয়েছে। লোকসভা কংগ্রেসের নেতা অধীর চৌধুরী স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও স্পিকারের কাছে পেগাসেস ইস্যুতে আলোচনার দাবি জানানো হয়েছিল।

এর আগে ২০২১ সালে লোকসভার বাদল অধিবেশনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দাবি করেছিলেন এরকমকোনও ঘটনা দেশে ঘটেনি। কারণ কারোর ফোনে আড়ি পাতার ঘটনা এই দেশের আইন বিরুদ্ধ কাজ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। তাতে কেন্দ্রকে এই নিয়ে সঠিক তথ্য পেশ করতে বলেছিল শীর্ষ আদালত। পেগাসাস ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন। তিনি জানিয়েছেন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আঘাত হেনেছেন মোদী। তিনি অভিযোগ করেছেন সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+