কৃষকদের 'স্বপ্ন' দেখালেন নির্মলা! বাজেটের দাওয়াইতে কি আদৌও মন গলবে আন্দোলনকারীদের?
কৃষিক্ষেত্রকে মজবুত করাই লক্ষ্য কেন্দ্র সরকারের৷ ২০২১-র কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে এই বার্তাই দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সেই উদ্দেশ্যে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে পরিবর্তন আনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী৷ যা পরিবর্তনের পর ফসলের উৎপাদন মূল্যের খরচ বাদ দিয়ে অন্তত ১.৫ শতাংশ কৃষকদের লাভ থাকবে বলে জানান হয়েছে৷

সরকার কৃষকদের উন্নতিতে সচেষ্ট রয়েছে
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আমাদের সরকার কৃষকদের উন্নতিতে সচেষ্ট রয়েছে৷ ন্যূনতম সহায়ক মূল্যেও পরিবর্তন আনা হচ্ছে৷ যেখানে কৃষিতে উৎপাদনের খরচ বাদ দিয়ে ১.৫ শতাংশ মুনাফা সুনিশ্চিত করা হবে৷ প্রসঙ্গত, তিনি আরও জানিয়েছেন, করোনা মহামারির সময় যখন দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন বন্ধ হয়ে গেলেও, কৃষিক্ষেত্রে উৎপাদন কয়েকগুণ বেড়েছে ৷ আগামী অর্থবর্ষে কৃষিক্ষেত্রে আয় ১৬.৫ লক্ষ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র সরকার৷

ফসলের দাম হিসেবে কত টাকা মিটিয়েছে কেন্দ্র
বিগত কয়েক বছরে ফসলের মূল্য হিসেবে কেন্দ্র সরকার কৃষকদের কত টাকা দিয়েছে সেই তথ্যও এবারের বাজেটে তুলে ধরেছে কেন্দ্র সরকার৷ সেই মত গম চাষীদের ২০১৩-১৪ অর্থবর্ষে ৩৩,৮৭৪ কোটি টাকা ফসলের মূল্য হিসেবে দিয়েছে কেন্দ্র৷ একইভাবে ২০১৯-২০ সালে ৬২,৮০২ কোটি টাকা দেওয়া হয়েছে গম চাষীদের৷ এবং ২০২০-২১ সালে ৭৫,০৬০ কোটি টাকা ফসলের দাম হিসেবে মিটিয়েছে কেন্দ্র সরকার৷

'এই বাজেট কৃষক বিরোধী'
অবশ্য এত কিছুর মাঝেও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, এই বাজেট কৃষক বিরোধী। এদিকে যে কোনওভাবে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কোনও কসুর বাকি রাখছে না দিল্লি পুলিশ। বিক্ষোভরত কৃষকদের আটকাতে ব্যারিকেডের সামনে মাটিতে পেরেক পুঁতে রাখা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গাজিপুর ও তিকরি সীমানা।

সংসদে তুমুল হই-হট্টগোল
এদিকে বাজেট অধিবেশনে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতা বয়কট করার পর বাজেট পেশের পরদিনও এই নিয়ে সংসদে ঝড় তুলেছেন বিরোধী দলের সাংসদরা। অন্যান্য বিতর্ক ও আলোচনা সরিয়ে রেখে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার নোটিস দিয়েছিল বিরোধীরা। তবে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাতে সম্মতি না-দেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। ওয়াকআউট করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications