বাজেট ২০২১: নিত্য প্রয়োজনীয় কোন কোন পণ্যের দাম কমল নির্মলা সীতারমনের ঘোষণায়?
এদিন পেশ হল কেন্দ্রীয় সাধারণ বাজেট। এর ফলে কোন কোন পণ্যের দাম কমল? একনজরে দেখুন তালিকা : লোহা, স্টিল, নাইলনের কাপড়, কপারের পণ্য, বীমা, বিদ্যুৎ, স্টিলের বাসন, ড্রাই ক্লিনিং, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র। এছাড়া দাম কমতে চলেছে সোনা, রুপো, বিশেষ ধরনের কিছু চামড়া এবং চামড়ার পণ্য।

জ্বালানি তেলের উপর কৃষি সেস
এদিকে পেট্রোপণ্যের উপর এবার বসানো হচ্ছে কৃষি-সেস। কেন্দ্রীয় সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে এবার ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস বসানো হল। এদিকে পেট্রোলের ক্ষেত্রে লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। এর জেরে আরও দাম বাড়তে চলেছে জ্বালানি তেলের। এর জেরে আরও চাপের মুখে পড়তে চলেছে মধ্যবিত্ত।

রাসায়নিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানো হল
এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'কাঁচা মালের ওপর কাস্টমস ডিউটি কমানো হল। যে ৪০০টি পুরনো ছাড় রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করা হবে। ২০২২ সাল পর্যন্ত লৌহ ইস্পাত শিল্পের উপর আমদানি কর ২.৫ শতাংশ কমানো হল। নাইলন ফাইবার, রাসায়নিক পণ্য়ের উপর আমদানি শুল্ক কমানো হল।'

করদাতাদের উপর চাপ কমাতে হবে
এদিকে এদিন অর্থমন্ত্রী বলেন, 'করদাতাদের উপর যতটা সম্ভব কম চাপ দিতে হবে। ৭৫ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য সুদের উপর সম্পূর্ণ কর ছাড়। ছাড় দেওয়া হচ্ছে আয়করেও। গৃণঋণের সুদ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা মিলবে।'

কর্পোরেট বন্ড মার্কেট আরও শক্তিশালী করতে হবে
এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'কর্পোরেট বন্ড মার্কেট আরও শক্তিশালী করতে হবে। সেবি আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে। বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ। এলআইসির শেয়ার বিক্রি করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা। যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ করার কথা ঘোষণা বাজেটে।'












Click it and Unblock the Notifications