Union Budget 2021: রেলের জন্য নতুন কী বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার

Union Budget 2021: রেলের জন্য নতুন কী বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার

মোদী সরকারই প্রথম ক্ষমতায় এসে আলাদা করে রেল বাজেট পেশ করার রীতি তুলে দিয়েছিল। তারপর থেকে গোটা দেশের মূল বাজেেটর সঙ্গেই পেশ করা হয়ে থাকে রেল বাজেট। এবারও সেই একই নিয়মে রেলের বাজেট পেশ করা হবে। আলাদা করে রেল বাজেট পেশ করা হবে না। ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হচ্ছে ভারতীয় রেলের আধুনিকিকরণে বিশেষ জোর দিতে এবার বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার।

রেলের জন্য নতুন কী বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার

সূত্রের খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী রেলের জন্য ১.৭৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। অর্থাৎ কেন্দ্রের জন্য ৭৫,০০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে মোদী সরকার কেবল মাত্র রেলের জন্য। গতবছর বাজেটে ১৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রেলের জন্য। এবার সেটা অনেকটাই বাড়ানো হবে।

অন্যদিকে পণ্য পরিবহণে গতি আনতে বিশেষ তেজস এক্সপ্রেস ঘোষণা করতে পারে মোদী সরকার। তাতে দ্রত গতিতে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে কৃষিজ পণ্য ও একাধিক সামগ্রি। এছাড়াও একাধিক বেসরকারি ট্রেনের ঘোষণা করতে পারেন মোদী সরকার। বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং তীর্থক্ষেত্র থেকে সেই বেসরকারি ট্রেনগুলি চালানো হবে।

বুলেট ট্রেন নিয়েও বিশেষ ঘোষণা করতে পারে মোদী সরকার। বুলেট ট্রেনের পরিধি আরও বাড়ানোর কথা বলতে পারে মোদী সরকার। গতবছর মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনের লাইনের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই রেল পথের নির্মাণের কাজে বিঘ্ন ঘটে। থমকে যায় কাজ। এছাড়াও সিগনালিংয়ের উন্নয়ন ও লাইনের আধুনিকিকরণে একাধিক বরাদ্দ করতে পারে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+