বাজেট ২০২১: কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন নির্মলা সীতারমন! জোর দেওয়া হল শিক্ষা ক্ষেত্রেও

সাতটি বিশাল আকারের বিশাল টেক্সটাইল পার্ক তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিন সাধারণ বাজেটের সময় এই ঘোষণাই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে দাবি জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে দেশের বহু স্থানে কর্মসংস্থান হবে বলে দাবি করেন নির্মলা সীতারমন। বর্তমান পরিস্থিতিতে যেভাবে চিনের থেকে বিনিয়োগকারীরা মুখ ফেরাচ্ছে, সেই বাজার ধরতেই এই বিশাল প্রকল্পের ঘোষণা করেন নির্মলা।

লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা

লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা

এদিকে লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি থেকে স্নাতক এবং ডিপ্লোমাধারীদের শিক্ষানবীশ হিসাবে কাজে যোগদান-কেন্দ্রীয় বাজেটে ছাত্রছাত্রীদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এবছর তৃতীয়বারের জন্য বাজেট পেশ করলেন তিনি৷ উল্লেখ্য, গতবছরই জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছিল মোদী সরকার৷ তার বাস্তবায়নে অর্থমন্ত্রী কী কী পদক্ষেপ করেন, তা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল শিক্ষামহলের৷ দেশজুড়ে শিক্ষা পরিকাঠামোর ডিজিটালাইজেশন-সহ সামগ্রিক বরাদ্দ বৃদ্ধির পক্ষে সওয়াল করছিলেন বিশেষজ্ঞরা৷ তারই প্রেক্ষিতে এবারের বাজেটে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

জাতীয় ভাষা অনুবাদ কর্মসূচি

জাতীয় ভাষা অনুবাদ কর্মসূচি

ভারত বহু ভাষার দেশ৷ তাই সরকারি বিভিন্ন তথ্য শুধুমাত্র হিন্দি বা ইংরেজিতে প্রকাশ করা হলে তাতে সমস্য়ায় পড়েন বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা৷ এই সমস্য়া মেটাতে জাতীয় ভাষা অনুবাদ কর্মসূচির দাওয়াই দিয়েছেন নির্মলা৷ এবার থেকে ইন্টারনেটে শিক্ষানীতি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষাতেই পাওয়া যাবে৷ জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গেই এই প্রকল্প রূপায়ন করা হবে৷

তথ্য সংগ্রহ করতে একটি পোর্টাল তৈরির প্রস্তাব

তথ্য সংগ্রহ করতে একটি পোর্টাল তৈরির প্রস্তাব

গবেষণার কাজে গতি আনার জন্য আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি টাকা পাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)৷ নতুন আবিষ্কার, গবেষণা এবং উন্নয়ন এবারের বাজেটের ছ'টি প্রধান স্তম্ভের মধ্যে অন্যতম৷ নির্মাণ কর্মীরা ছাড়াও যাঁরা স্বাধীনভাবে এবং ডিজিটাল প্ল্য়াটফর্মে বিভিন্ন কাজ করেন, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে একটি পোর্টাল তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে এবারের বাজেটে৷

১০০টি নতুন সেনা স্কুল

১০০টি নতুন সেনা স্কুল

এদিনের বাজেট বক্তৃতায় নির্মলা জানান, প্রাথমিকভাবে দেশের ১৫ হাজারেরও বেশি স্কুলকে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের আওতায় আনা হবে৷ সেগুলিকেই এই প্রকল্পের মডেল হিসাবে তুলে ধরা হবে৷ যাতে অন্যান্য় স্কুলও তাদের অনুসরণ করতে পারে৷ তৈরি করা হবে ১০০টি নতুন সেনা স্কুলও৷ ভারতের প্রত্য়ন্ত এলাকাতেও উচ্চশিক্ষাকে সহজলভ্য করতে লেহ-তে গড়ে তোলা হবে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷

আদিবাসী পড়ুয়াদের পঠনপাঠনের মানোন্নয়ন

আদিবাসী পড়ুয়াদের পঠনপাঠনের মানোন্নয়ন

আদিবাসী অধ্যুষিত এলাকার পড়ুয়াদের পঠনপাঠনের মানোন্নয়নে ওই এলাকাগুলিতে তৈরি করা হবে ৭৫০টি একলব্য মডেল আবাসিক স্কুল৷ এরজন্য স্কুল পিছু বরাদ্দের পরিমাণ ২০ কোটি থেকে বাড়িয়ে ৩৮ কোটি টাকা করা হয়েছে৷ কলেজের পাঠ শেষ করেই পড়ুয়ারা যাতে চাকরিতে যোগ দিতে বা নিজের ব্য়বসা শুরু করতে পারেন, তারজন্য তাঁদের শিক্ষানবীশ হিসাবে কাজে যোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন নির্মলা৷ স্নাতক ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের নির্দিষ্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+