বাজেট ২০২১: অর্থমন্ত্রীর গলায় আত্মনির্ভরতা! মোদীর স্বপ্ন পূরণ করতে ৬৪ হাজার কোটির স্বাস্থ্য প্রকল্প

স্বাস্থ্য খাতে বরাদ্দা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দা করেছেন অর্থমন্ত্রী নির্মলা। এদিন নির্মলা জানান, জিডিপির মোট ১৩ শতাংশ খরচ করা হবে কোভিড যুদ্ধেই। অর্থমন্ত্রী দাবি করেন, সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা।

আত্মনির্ভর প্রকল্পে ৬৪ হাজার কোটি বরাদ্দ

আত্মনির্ভর প্রকল্পে ৬৪ হাজার কোটি বরাদ্দ

আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই খাতে আগামী ৬ বছরের জন্যে ৬৪ হাজার ১৮৪ কোটি টাকা বরাদ্দা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতেই এই আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর জোর

মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর জোর

দেশের সব জেলায় জন স্বাস্থ্য বিষয়ক ল্যাবেরটরি হবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়াও এদিন নির্মলা জানান, ১৫টি জরুরি স্বাস্থ্য বিষয়ক হাসপাতাল তৈরি হবে দেশজুড়ে। এদিকে এদিন নির্মলা ঘোষণা করেন, 'শীঘ্রই সব দেশবাসীর জন্যে করোনা ভ্যাকসিনের যোগান দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়া শিশু মৃত্যু কমাতে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর জোর দেবে কেন্দ্র।'

কোভিড ভ্যাকসিনের জন্যে ৩৫ হাজার কোটি বরাদ্দ

কোভিড ভ্যাকসিনের জন্যে ৩৫ হাজার কোটি বরাদ্দ

কোভিড ভ্যাকসিনের জন্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন নির্মলা জানান, জিডিপির মোট ১৩ শতাংশ খরচ করা হবে কোভিড যুদ্ধেই। অর্থমন্ত্রী দাবি করেন, সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা। উল্লেখ্য এদিন চিরাচরিত ভাবে লাল 'বহি-খাতা' নয়, ট্যাব হাতে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের উপর চাপ

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের উপর চাপ

প্রথম থেকেই আশা ছিল যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমেই নজরে রাখতে হয় স্বাস্থ্য খাতের দিকে৷ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর দিকে বিশেষ নজর রাখা হল এবারের বাজেটে৷ অপরদিকে, করোনার প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই দুটি টিকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এবং সেক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+