বাজেট পেশের আগেই রেকর্ড জিএসটি সংগ্রহ, ১.২ লক্ষ কোটি জমা পড়ল মোদীর কোষাগারে
বাজেট পেশের আগেই রেকর্ড জিএসটি সংগ্রহ, ১.২ লক্ষ কোটি জমা পড়ল মোদীর কোষাগারে
বাজেট পেশের আগে মোদীর কোষাগার ভরল রেকর্ড জিএসটি সংগ্রহে। জানুয়ারি মাসে রেকর্ড জিএসটি সংগ্রহ মোদী সরকারের। ১.২ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ মোদী সরকারের। বাজেট পেশের আগে জিএসটি সংগ্রহে নতুন করে কোষাগারে আশা দেখছে মোদী সরকার। আজ বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করতে কী কী পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

করোনা আবহে থমকে গিয়েছিল মোদী সরকারের জিএসটি সংগ্রহ। রাজ্যগুলির কাছে বকেয়া জমে গিয়েছিল প্রচুর। যদিও ধীরে ধীরে সেই বকেয়া জিএসটি প্রদান করতে শুরু করে মোদী সরকার। জানুয়ারি মাসে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই জিএসটি সংগ্রহ হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে। করোনা কালে এযাবত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছে জানুয়ারি মাসে। ১.২ লক্ষ কোটি টাকা জিএসটি জমা পড়েছে সরকারি কোষাগারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত মাসে ১.১৫ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছিল।
গত চার মাস ধরে প্রতিমাসে ১ লক্ষ কোটি টাকা করেই জিএসটি জমা পড়ছিল মোদী সরকারের ঘরে। ডিসেম্বর মাস থেকে সেটা বাড়তে শুরু করে। জানুয়ারি মাসেও সেই বৃদ্ধির ধারা বজায় রয়েছে। ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত রেকর্ড জিএসটি জমা পড়েছে মোদী সরকারের কোষাগারে। গত বছর অর্থাৎ জানুয়ারি মাসে জিএসটি জমা পড়েছিল ১.১ লক্ষ কোটি টাকা। ২০২১ সালের জানুয়ারি মাসে সেজায়গায় ৮ শতাংশ বেশি জিএসটি জমা পড়েছে।












Click it and Unblock the Notifications