আত্মনির্ভরমুখী ভারতের জনমুখী বাজেট, বললেন প্রধানমন্ত্রী মোদী

আত্মনির্ভরমুখী ভারতের জনমুখী বাজেট, বললেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্তৃক সংসগে পেশ করা ২০২১ সালের সাধারণ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, এই বাজেট ভারতকে আরও বেশি আত্মনির্ভরমুখী করবে। দেশের বেকার যুবকদের দিশা দেখানো এই বাজেট করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

বেকার যুবকদের দিশা দেখাবে বাজেট

বেকার যুবকদের দিশা দেখাবে বাজেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন যে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট দেশের বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার দিশা দেখাবে। একদিকে দেশে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে যুব সমাজ আত্মনির্ভরমুখী হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই

করোনা ভাইরাসের দাপটে অনেকটাই ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে সেই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা বাতলে দেওয়া হয়েছে বলে পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, করোনা ভাইরাস মানবজাতির ভিত নাড়িয়ে দিয়েছে। এই বাজেট অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের হাতকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করেন মোদী।

কৃষক দরদি বাজেট

কৃষক দরদি বাজেট

কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত তিন কৃষি বিল নিয়ে যখন দেশ সরগরম, তখন সাধারণ বাজেট কৃষকদের হৃদয়ে রেখে তৈরি করা হয়েছে বলে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট দেশের জনগণের কথা ভেবে করা হয়েছে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী।

আত্মনির্ভর ভিশন

আত্মনির্ভর ভিশন

২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে আত্মনির্ভরতার ভিশন রয়েছে বলে মনে করেন নরেন্দ্র মোদী। দেশের পরিকাঠামো ও আর্থিক উন্নয়নে এবারের সাধারণ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই বাজেটের সুফল সুদূরপ্রসারী। ভারতকে আত্মনির্ভর করতেই এই বাজেট রচনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+