Union Budget 2021: করদাতাদের উপর চাপ কমাল মোদী সরকার, প্রবীণদের আয়কর ছাড় ঘোষণা

Union Budget 2021: করদাতাদের উপর চাপ কমাল মোদী সরকার, প্রবীণদের আয়কর ছাড় ঘোষণা

করোনা কালে আর্থিক সংকটে জর্জরিত আম জনতার আয় করের ঝুলিতে খুব বেশি রেহাই দিতে পারল না মোদী সরকার। পুরনো ধাপ বহাল রেখেই প্রবীণদের আয়কর ছাড়ে বিশেষ জোর দিয়েছে মোদী সরকার। ৭৫ বছরের উর্ধ্বে পেনশনভোগীদের আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে। আয়কর বিবাদ মেটাতে একটি প্যানেল তৈরির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শেয়ার বাজারে ও ডিভিডেন্টে সচল রাখতে টিডিএস না কাটার কথা ঘোষণা করা হয়েছে।

করোনায় সংকটে আমজনতা

করোনায় সংকটে আমজনতা

করোনা কালে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন মধ্যবিত্ত চাকুরিজীবীরা। একদিকে আয়ে ঘাটতি, ইএমআইয়ের চাপ তার উপরে আয়কর। একেবারে নাভিঃশ্বাস দশা হয়েছে মধ্যবিত্তের। অনেক আশা নিয়ে বসেছিলেন তাঁরা। আয়কর ছাড়ে যদি বিশেষ কিছু ঘোষণা করে মোদী সরকার কিন্তু নিরাশ হয়েছেন সকলেই। তবে আমজনতার সংকচ মোচনে সবরকম চেষ্টা করছে মোদী সরকার।

প্রবীণদের আয়করে ছাড়

প্রবীণদের আয়করে ছাড়

প্রবীণ নাগরিকদের বিশেষ রেহাই দিয়েছে মোদী সরকার। ৭৫ বছরের উর্ধ্বে প্রবীণদের কর ছাড় ঘোষণা করেছে মোদী সরকার। পেনশন ভোগী ও সুদের উপর নির্ভরশীল ৭৫ বছরের উর্ধ্বে প্রবীণদের আয়কর রিচার্নও দাখিল করতে হবে না বলে ঘোষণা করা হয়েছে। এতে প্রবীণ নাগরিকরা বিশেষ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সবচেয়ে বেশি সংকটে পড়েছিলেন পেনশন ভোগীরা। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

আয়কর প্যানেল

আয়কর প্যানেল

আয়কর সংক্রন্ত সমস্যা সমাধানে একটি প্যানেলের কথা ঘোষণা করেছে মোদী সরকার। করদাতাদের উপর থেকে যথা সম্ভব চাপ কমাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে সংসদে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শেয়ারবাজারে কেনা বেচা বাড়াতে শেয়ার ডিভিেডন্টে টিডিএস কাটা হবে না বলে এদিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এসে শেয়ার বাজারে বিনিয়োগ আরও সুগম হবে। মোদী সরকারের এই ঘোষণার পরেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার।

আয়কর ছাড়ে পুরনো কাঠামোই বহাল

আয়কর ছাড়ে পুরনো কাঠামোই বহাল

আম জনতার উপর করের বোঝা না চাপিয়ে আগের কর কাঠামোই বহাল রেখেছে মোদী সরকার। করোনা কালে একেবারে ভাঁড়ে মা ভবাণী দশা হয়েছে সরকারি কোষাগারের। সেকারণে নতুন কোনও কর ছাড়ের কথা ঘোষণা করে ঝুঁকি নিতে চাননি মোদী সরকার। তাই সকলকে সন্তুষ্ট রাখতেই পুরনো কর কাঠামই বহাল রেখেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+