বাজেট ২০২১: বিজেপির টার্গেট মহিলা ভোটার, বাংলায় নারী ও শিশুকল্যাণে বিশেষ স্কিম ঘোষণা সীতারামনের

বাজেট ২০২১: বিজেপির টার্গেট মহিলা ভোটার, বাংলায় নারী ও শিশুকল্যাণে বিশেষ স্কিম ঘোষণা সীতারামনের

বিহারের মতোই বাংলাতেও মহিলা ভোটারদের টার্গেট করে এগোচ্ছে বিজেপি। তার প্রতিফলন দেখা গেল কেন্দ্রীয় বাজেটে। রাজ্যে মহিলা ও শিশুদের উন্নয়নে বিশেষ প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনকী উত্তরবঙ্গের চা শ্রমিকদের ভোট পকেটে পুরতে চা শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। বাংলার ভোটকে মাথায় রেখে বাছাই করা ক্ষেত্রগুলিতেই বাজেটে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার এমনই মনে করছে রাজনৈতিক মহল।

টার্গেট মহিলা ভোটার

টার্গেট মহিলা ভোটার

বিহারের মতো বাংলাতেও মহিলা ভোটারদের টার্গেট করেই এগোচ্ছে বিজেপি। ডুমুরজলার সভা মঞ্চ থেকে দলবদলি রাজীব বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন চুপচাপ ফুলে ছাপ। অর্থাৎ বিহারে যেমন বুথ ফেরত সমীক্ষা ফেল করে গিয়েছিল সাইলেন্ট ভোটারদের কল্যাণে। সেরকমই মহিলা ভোটারদেপর টার্গেট করেই বাংলায় জয়েঙ অঙ্ক সাজাচ্ছে বিজেপি

নারী ও শিশু কল্যাণে প্রকল্প ঘোষণা

নারী ও শিশু কল্যাণে প্রকল্প ঘোষণা

রাজ্যে নারী সুরক্ষা নেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি। নারী সুরক্ষার দাবিতে একাধিকবার পথে নেমেছে বিজেপি। সেই নারী কল্যাণেই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। নারী ও শিশু কল্যাণে অসম ও বাংলার জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বাস্থ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক জায়গায় প্রচার সভা করে মহিলাদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন। জেলায় জেলায় বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মহিলাদের সামনে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

টার্গেট উত্তরবঙ্গ

টার্গেট উত্তরবঙ্গ

লোকসভা ভোটে উত্তরবঙ্গের বিশেষ সাফল্য পেয়েছে বিজেপি। তৃণমূলের ভিত উত্তরবঙ্গে নরবড়ে করে দিয়েছে গেরুয়া বাহিনী। উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর তাই বাজেট ক্ষেত্রেও বাংলার চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। শুধু বাংলা নয় অসমের চা শ্রমিকদের জন্যও ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। উত্তরবঙ্গে ভোট ব্যাঙ্ক টার্গেট করেই মোদী সরকারের এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।

উত্তরবঙ্গ সফরে মমতা

উত্তরবঙ্গ সফরে মমতা

এদিকে আজই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তবে মূল টার্গেট দলের গোষ্ঠী দ্বন্দ্ব সামাল দেওয়া। কারণ লোকসভা ভোটের পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন উত্তরবঙ্গের বিধায়ক। আরও অনেক নেতা বেসুরো গাইতে শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+