বাংলাকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় কেন্দ্র! বাজেট পেশের পর দাবি মোদীর

পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় কেন্দ্রীয় সরকার৷ আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর এই বাজেট কেন ভালো সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, এই ধরনের বাজেট কম দেখতে পাওয়া যায়৷ এক ঘণ্টার মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে৷ বাজেটের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশংসা করেছেন৷

পশ্চিমবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

পশ্চিমবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আজ পশ্চিমবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তার মধ্যে যোগযোগ ব্যবস্থার উন্নতিতে রাস্তা তৈরিতে জোর দেওয়া হয়েছে৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কথা তুলে ধরেছেন৷ তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের উপকূলবর্তী রাজ্যগুলিকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার৷ এদিন সেটাই বলেছেন প্রধানমন্ত্রী৷ এই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে তামিলনাড়ু ও কেরল৷

বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

সোমবার পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী৷ এই ধরনের একটি বাজেট করোনা পরবর্তী সময়ে পেশ করার জন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অর্থমন্ত্রকের পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন৷ তাঁর মতে, এই বাজেট ভারতের আত্মবিশ্বাসকে বাড়াবে৷ এতে আত্মনির্ভরতার দর্শন রয়েছে৷ এই বাজেট পরিকাঠামোর নতুন ক্ষেত্র তৈরি করেছে৷ যুবকদের জন্য নতুন কাজের দিশা দেখানো, জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়া হয়েছে৷

বাজেটে কৃষকদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে

বাজেটে কৃষকদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে

এই বাজেটে কৃষকদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি৷ তাঁর কথায়, কৃষিক্ষেত্রে ও কৃষকদের আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে৷ সেই করণে কৃষি উন্নয়ন কর চালু করা হচ্ছে৷ এই করের টাকাই কৃষকদের উন্নতিতে ব্যবহার করা হবে৷ তাই তিনি জানিয়েছেন, এই বাজেটের হৃদয়ে গ্রাম ও কৃষকরা রয়েছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+