Union Budget 2021: আয়কর ছাড়ে নতুন কোনও ঘোষণা নেই, বহাল থাকল আগের কর কাঠামোই

আয়কর ছাড়ে নতুন কোনও ঘোষণা নেই, বহাল থাকল আগের কর কাঠামোই

করোনা কালে আয়কর ছাড়ে নতুন কোনও দিশা দেখাতে পারল না মোদী সরকার। আমজনতার মন জয়ে বিশেষ কিছু ঘোষণা আয়কর নিয়ে করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগের বছরের বাজেটের আয়কর ছাড়ের সীমাই বহাল রেখেছেন তিনি। অর্থাৎ এবছরও আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় ঘোষণা করা হয়েছিল। এবার আর সেই সীমা বাড়ানো হয়নি। পুরনো ধাপই বজায় রেখেছে মোদী সরকার।

পুরনো কর কাঠামোই বহাল

পুরনো কর কাঠামোই বহাল

আযকর ছাড়ে জনমোহিনী হয়ে উঠতে পারল না মোদী সরকারের বাজেট। পুরনো কর কাঠামোই বহাল রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা কালে সরকারি কোষাগারে আর ধাক্কা নিতে রাজি নন মোদী সরকার। সেকারণেই আয়কর নিয়ে নতুন কোনও অভিযানে যেতে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাণিজ্যে লক্ষ্ণী ফেরাতে শেয়ার ডিভিডেন্টে টিএসে ছাড় দেওয়া হলেও সাধরণ আয়করের ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় ঘোষণা করা হয়নি।

কী ছিল পুরনো কর কাঠামো

কী ছিল পুরনো কর কাঠামো

পুরনো কর কাঠামোয় বার্ষিক আড়াই লক্ষ টাকার উপর কর ছাড় ঘোষণা করেছিল মোদী সরকার। অর্থাৎ বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে আয়কর দিতে হয় না। তারপর থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হয়। ৫ লক্ষ টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা বার্ষিক আয়ে ১০ শতাংশ এবং সাড়ে সাত লক্ষের পরে ১০ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ আয়কর দিতে হয়। আবার ১০ লক্ষের পর থেকে সাড়ে বারো লক্ষ পর্যন্ত ২০ শতাংশ আয়কর এবং তার পর থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৩০ শতাংশ আয়কর দেওয়া হয়।

খুশি নয় আম জনতা

খুশি নয় আম জনতা

মোদী সরকারের আয়কর নিয়ে সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিেয়ছে আম জনতার মধ্যে। করোনা সংকটে মোদী সরকার কিছুটা হলেও আশা দেখাতে পারেন বলে ভেবেছিলেন তাঁরা। কিন্তু তার কোনওটাই হয়নি। এক দিক দিয়ে অবশ্য নতুন করে করের বোঝা না চাপিয়ে কর পরিকাঠামো অপরিবর্তিত রেখে সুবিধাই করেছেন মোদী সরকার। কিন্তু তাতে খুব একটা খুশি নন চাকুরিজীবিরা।

প্রবীণদের করছাড়

প্রবীণদের করছাড়

প্রবীণ নাগরিকদের অবশ্য বিশেষ সুবিধা দিয়েছে মোদী সরকার। ৭৫ বছরের উর্ধ্বে পেনশন ভোগীদের আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৭৫ বছরের উর্ধ্বে পেনশন ভোগীদের এবং সুদের উপর নির্ভর করেন যাঁরা তাঁদের আর পেনশন দিতে হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+