বাজেট ২০২১ : বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়ে ৭৪ শতাংশ

এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ ১ হাজার কোটি টাকা। কর্পোরেট বন্ড মার্কেট আরও শক্তিশালী করতে হবে। সেবি আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে। বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ। এলআইসির শেয়ার বিক্রি করা হবে।' এদিকে এলআইসির শেয়ার মিলবে শেয়ার বাজারেই। এদিন এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী।

২ কোটি টাকা পর্যন্ত মূলধন থাকলে সেগুলি ছোটো কোম্পানি হিসেবে নথিভুক্ত

২ কোটি টাকা পর্যন্ত মূলধন থাকলে সেগুলি ছোটো কোম্পানি হিসেবে নথিভুক্ত

এদিকে অর্থমন্ত্রী এদিন জানান, এবার থেকে ৫০ লক্ষ নয়, ২ কোটি টাকা পর্যন্ত মূলধন থাকলে সেগুলি ছোটো কোম্পানি। রাষ্টায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা। যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ করার কথা ঘোষণা বাজেটে।

কেন্দ্র কৃষকদের পাশে রয়েছে

কেন্দ্র কৃষকদের পাশে রয়েছে

নির্মলা সীতারমন এদিন দাবি করেন, 'কেন্দ্র কৃষকদের পাশে রয়েছে। জানালেন নির্মলা সীতারমন। কৃষকদের থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দ্বিগুণ হয়েছে ধানের নূ্যনতম সহায়ক মূল্য। ১ হাজার মান্ডিকে ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করার ঘোষণা। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা। কস্ট অফ প্রডাকশনের দেড়গুণ এমএসপি দেওয়া হবে। দেওয়া হবে নূন্যতম সরকারি মূল্য হিসাবে।'

দেড় লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে

দেড় লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে

এদিকে অর্থমন্ত্রী দাবি করেন, দেশে দেড় লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে। বাজেটে ঘোষণা নির্মলা সীতারমনের। জাপান থেকে জাহাজ এনে ভারতে পুননির্মান করা হবে বলে এদিন জানান অর্থমন্ত্রী। এতে ১.৫ লক্ষ কর্মসংস্থান বাড়বে। এছাড়া শহরের গ্যাস বণ্টন পদ্ধতি আরও বেশি উন্নত হবে বলে দাবি করেন নির্মলা সীতারমন।

জিএআইএল, আইসি, এইচপিসিএল -এর বিলগ্নিকরণ করা হবে

জিএআইএল, আইসি, এইচপিসিএল -এর বিলগ্নিকরণ করা হবে

এদিন বাজেটে বায়ুদূষণ রোধে বরাদ্দ করা হল ২ হাজার ২০০ কোটি টাকা। শহরের গ্যাস বণ্টন পদ্ধতি আরও বেশি উন্নত হবে। আরও ১ কোটি পরিবারকে উজ্জলা যোজনার আওতায় নিয়ে আসা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিকে জিএআইএল, আইসি, এইচপিসিএল -এর বিলগ্নিকরণ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+