সরকারি স্কিম নিয়ে একগুচ্ছ ঘোষণা নির্মলা সীতারমনের, একনজরে কিছু তথ্য
সরকারি স্কিম নিয়ে একগুচ্ছ ঘোষণা নির্মলা সীতারমনের, একনজরে তথ্য
বাজেটের হাত ধরে সাধারণ মানুষ কী পেলেন, তা নিয়ে কৌতূহল সব মহলে। তবে ব্যবসায়ী মহল থেকে শুরু করে ভোটকে নজরে রেখে , কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট এদিন পেশ করেছেন, তাতে বেশ কয়েকটি স্কিম উঠে এসেছে। দেখা যাক এদিন কোন কোন স্কিমের কথা ঘোষণা করেছেন সীতারমন।

উজ্জ্বলা থেকে জলজীবন
এদিন নির্মলা সীতারমন উজ্জ্বলা স্কিমে ১ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরে গ্যাস পাইপলাইন প্রজেক্ট ঘোষিত হয়েছে। একই সঙ্গে 'জলজীবন মিশন আরবান' ঘোষিত হয়েছে এদিন। যার আউটলে ২.৮৭ লাখ। এছাড়াও 'ফাইন টেক' হাবেরও ঘোষণা করা হয়েছে এই বছরের বাজেটে।

ভেহিক্যাল স্ক্র্যাপেজ পলিসি
নির্মলা সীতারমন বাজেটে ভেহিক্যাল স্ক্র্যাপেজ পলিসি ঘোষণা করেছেন। বহুদিন ধরেই গাড়ি ইন্ডাস্ট্রি এই ধরনের একটি ঘোষণা আশা করছিল অর্থমন্ত্রীর কাছ থেকে। এদিন নির্মলা জানান, ২০২১-২২ অর্থবর্ষ থেকে এই পলিসি চালু হচ্ছে। এই স্কিমটি ২০ বছর বা তদোর্ধ্ব ব্যক্তিগত বা বেসরকারী গাড়ির ক্ষেত্রে ও ১৫ বছর বা তদোর্ধ্ব বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে লাগু হবে।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা থেকে গবেষণা
এদিন নির্মলা সীতারমন জানান, জাতীয় শিক্ষা নীতিকে সঙ্গে নিয়ে , আত্মনির্ভর ভারতের বাত ধরে লেহতে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলা হবে। এছাড়াও সাগরের গভীরে সংরক্ষণ সংক্রান্ত গবেষণা নিয়েও ৪ হাজার কোটি টাকার ব্যায় বরাদ্দের ঘোষণা করেন নির্মলা সীতারমন। গড়া হবে উচ্চশিক্ষা কমিশন। একথা এদিন জানান সীতারমন। এছাড়াও দেশে ১৫ হাজার স্কুলে বরাদ্দ বৃদ্ধি করা হবে।












Click it and Unblock the Notifications