সোনা, রুপোয় হু হু করে দাম নামতে চলেছে! শুল্কের কাটছাঁট নিয়ে নির্মলা দিলেন বড় বার্তা
সোনা, রুপোয় হু হু করে দাম নামতে চলেছে! শুল্কের কাটছাঁট নিয়ে নির্মলা দিলেন বড় বার্তা
সোনার দাম উর্ধ্বগামী হতেই দেশের স্বর্ণব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। এমন এক অবস্থায় নির্মলা সীতারমন দিলেন স্বস্তির বার্তা। এদিন বাজেট ২০২১ ঘোষণার সম.ই অর্থমন্ত্রী জানিয়েছেন , সোনার দামে এবার আমদানী শুল্ক কমানে হচ্ছে। আর এর হাত ধরেই সোনার ক্ষেত্রে দামের কমতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতে সোনার দামের মধ্যে ধরা থাকে, আমদানী শুল্ক ও ৩ শতাংশ জিএসটি। এদিকে, সোনার দামের ক্ষেত্রে আমদানী শুল্ক যদি কমানো হয়, তাহলে দুটি দিয়ে লাভ বলে বর্ণনা করছেন অর্থনীতিবিদরা। একদিকে সোনা রুপোর দাম যেমন কমতে পারে এরফলে, তেমনই অন্যদিকে চোরাপথে সোনার পাচার বন্ধ হওয়ার সম্ভাবনাও থেকেও যাচ্ছে। এদিকে, সোনার দাম নামলে স্বর্ণব্যবসায়ীরা রীতিমতো খুশি।
প্রসঙ্গত, ২০১৯ সালে সোনা রুপোর ওপর আমদানী শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে হয় ১২ .৫ শতাংশ। তবে , এবার তা কেটে ৭.৫ শতাংশ করা হচ্ছে বলে খবর। এমন জায়গা থেকে সোনার দামের পতন একটি তাৎপর্যপূর্ণ দিক হতে পারে ভাতের স্বর্ণব্যবসার ক্ষেত্রে। এদিকে নির্মলা সীতারমনের এমন পদক্ষেপ স্বর্ণ ব্যবসায়ীদের বহুদিনের চাহিদাকে পূর্ণতা দিয়েছে বলে দাব বণিকমহলের। ফলে সোনার দামের ক্ষেত্রে শুল্কের এই কাটছাংট নিঃসন্দেহে বাজেটের একটি বড় দিক।












Click it and Unblock the Notifications