করোনা আবহে আজ প্রথম বাজেট, কী আর্থিক সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার সেদিকে তাকিয়ে আম জনতা
করোনা আবহে আজ প্রথম বাজেট, কী আর্থিক সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার সেদিকে তাকিয়ে আম জনতা
করোনা আবহে প্রথম বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। প্রথম ডিজিটাল বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। এবারই প্রথম কোনও কাগজে ছাপানো হয়নি বাজেট। চার রাজ্যর ভোট নজরে রেখে কী পরিকল্পনা করতে চলেছে মোদী সরকার। বাংলার ভাগ্যে কি জুটবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। করোনা ধাক্কা সামল দিয়ে অর্থনীতির হাল ফেরাতে কোন দাওয়াই নিয়ে আসছেন নির্মলা সীতারামন।

আজ বাজেট
সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা আবহে এটাই মোদী সরকারের প্রথম বাজেট। করোনার কারণে এবারের বাজেটে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এবারই প্রথম ডিজিটাল বাজেট পেশ করা হবে। অর্থাৎ বাজেট এবার কাগজে ছাপানো হয়নি। ইমেলের মাধ্যমে বাজেট পৌঁছে যাবে সাংসদদের কাছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ছাপানো হয়েছে।

বাজেট অ্যাপ
এবারই প্রথম করোনা আবহে ডিজিটাল বাজেট পেশ করা হচ্ছে। হালুয়া সেরিমনিতে বাজেট অ্যাপের সূচণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই অ্যাপের মাধ্যমে এবার বাজেট পেশের সঙ্গে সঙ্গে আম জনতার কাছে সেটা পৌঁছে যাবে। নিজের নিজের মোবাইল অ্যাপে সেই বাজেট অ্যাপ ডাইনলোড করলেই মোদী সরকারের বাজেট হাতের মুঠোয় পেয়ে যাবেন আম জনতা।

অর্থনীতি চাঙ্গা করতে কী পদক্ষেপ
করোনা আবহে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে কোন পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল ফেরাতে কী প্রকল্প ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থনীতি সেদিকেও তাকিয়ে রয়েছেন আম জনতা। করছাড়ে কোনও বিেশষ সুবিধা আনা হবে কিনা মধ্যবিত্তের মন জয়ে। সপ্তম পে কমিশন নিয়ে কী ভাবছে মোদী সরকার এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকাল থেকে।

নজরে ভোট
সামনেই বাংলা সহ ৪ রাজ্যে বিধানসভা ভোট। একুশের ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। সেকথা মাথায় রেখে মোদী সরকার বাজেটে কোনও বিশেষ বরাদ্দ ভোট মুখী রাজ্য গুলির জন্য করতে চলেছে কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবারের বাজেট এক প্রকার বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications