২০২১-২২ বাজেট ১ ফেব্রুয়ারি! অধিবেশন শুরুর দিনক্ষণও প্রকাশ্যে
২০২১-২২ বাজেট ১ ফেব্রুয়ারি
করোনার প্রবল দাপটে কার্যত ধুঁকে পড়া অর্থনীতিতে সামনে নিয়ে এবার বাজেট পেশ মোদী সরকারের। লকডাউনের জেরে একধিক শিল্প ক্ষেত্রে কার্যত ব্যাকফুটে। এরমধ্যে বহু স্টিমুলাস প্যাকেজও ঘোষণা করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এবার ২০২১-২২ বাজেটের দিন , ক্ষণ প্রকাশ্যে এল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে। এমনই দাবি পিটিআই সূত্রের। এছাড়াও ২৯ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। সূত্রের দাবি, ২৯ জানুয়ারি থেকে ৮ এপ্রিলের মদ্যে দুটি আলাদা আলাদা অর্ধে বাজেটের অধিবেশন সম্পন্ন হবে। প্রথম অর্ধের অধিবেশন ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি হবে।
এরমধ্যে ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হতে পারে বাজেট। ২৯ জানুয়ারি শুক্রবার বাজেটের অধিবেশনের প্রথম দিনে সংসদের দুই কক্ষে উপস্থিত হয়ে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে, জানা গিয়েছে, করোনার প্রবল দাপটের মধ্যে এবার কোভিডের বিধি মেনে এই সংসদের অদিবেশন পরিচালিত হবে।












Click it and Unblock the Notifications