কেন্দ্রীয় বাজেট ২০২০ : রেলবাজেট সংযুক্ত হওয়ার পর শেষ তিন বছরে কী কী বড় ঘোষণা করেছে মোদী সরকার

কেন্দ্রীয় বাজেট ২০২০: একসঙ্গে রেলবাজেটের পর কী কী বড় ঘোষণা করেছে মোদী সরকার

প্রধানমন্ত্রী হওয়ার পরেই কয়েক বছরের মধ্যে রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিলিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের দাবি ছিল আলাদা করে রেল বাজেট পেশ করার কোনও প্রয়োজন নেই। ৯২ বছরের ঐতিহ্য ভেঙেছিলেন মোদী। এবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হবে রেল বাজেট।

২০১৭ সালের বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৭ সালের বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি শেষ বারের মতো পৃথক রেল বাজেট পেশ করা হয়েছিল। ২০১৭ সাল থেকেই মোদী সরকার সাধারণ বাজেটের সঙ্গেই রেলবাজেট পেশ করে। তাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ১.৩ লাখ কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করেছিল। যা রেল বাজেটে রেকর্ড বলে মনে করা হয়। সেই বাজেটে রেলে যাত্রী সুরক্ষা, রেলে উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো গত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল।

২০১৮ বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৮ বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৮ সালের বাজেটেও রেলের জন্য ভাল মাত্রার অর্থবরাদ্দ করা হয়েছিল। ১.৪৩ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই বরাদ্দ অর্থের অধিকাংশটাই রেলের উন্নয়নের কাজে লাগানোর কথা বলা হয়েছিল। সিঙ্গল লাইনগুলিকে ডবল লাইনে রূপান্তরিত করা। স্টেশনগুলির পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক কাজ করা হয়েছিল।

২০১৯ বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৯ বাজেটে রেলের জন্য ঘোষণা

২০১৯ সালেও বাজেটে বিপুল বরাদ্দ করা হয়েছিল রেলের জন্য। ১.৬ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়। যাত্রী সাচ্ছন্দ্যের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের পরেই ভারতে সব রেললাইনের বৈদ্যুতিকরণ করা হয়। একই সঙ্গে ট্রেনের গতি বাড়ানোর কথা বলা হয়েছিল। মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন করার কথাও বলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+