বাজেট ২০২০: ৫ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে 'ফিল গুড' এর পথে সীতারমন! অপেক্ষার কাউন্টডাউন শুরু

মন্দার অর্থনীতি। জিডিপিও আশা ব্য়াঞ্জক বার্তা দিচ্ছে না। গত ৪৫ বছরে দেশের সবচেয়ে বেশি বেকারত্ব জাল বিছিয়ে নিতে শুরু করেছে ভারতীয় অর্থনীতিতে। তার সঙ্গে রয়েছে বিশ্ববাজারে বেড়ে চলা মার্কিন- চিন বাণিজ্যিক সংঘাত। এমন এক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহসিকতা নাকি 'ধীরে চলো নীতি' তে এগিয়ে যাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? যার উত্তর ১ ফেব্রুয়ারি সংসদে মিলতে চলেছে।

অর্থনীতির পরিস্থিতি ও ৫ ট্রিলিয়নের আশা

অর্থনীতির পরিস্থিতি ও ৫ ট্রিলিয়নের আশা

মসনদে দ্বিতীয়বারের জন্য এসেই মোদী ঘোষণা করেছিলেন যে ২০২৪ সালে ৫ ট্রিলিয়নের অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য। অন্যদিকে, পরিসংখ্যান বলছে জিডিপির বর্তমান যা হাল তাতে ৯ শতাংশ না হলে এই ৫ ট্রিলিয়নের লক্ষ্যপূরণ সম্ভব নয়। তবে সূত্রের দাবি, অর্থনীতিকে ৫ ট্রিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এদিন বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। আর এর জন্য থাকতে পারে একাধিক ঘোষণা।

'আয়কর' নিয়ে কী ভাবছে সরকার?

'আয়কর' নিয়ে কী ভাবছে সরকার?

অর্থনীতিকে চাঙ্গা করা যেমন একদিকে লক্ষ্য , তেমন 'ফিল গুড বাজেট' পেশ দিল্লি নির্বাচনের আগে একটি বড় দিক নির্মলা সীতারমনের সামনে। সেক্ষেত্রে ব্যক্তিগত করের ক্ষেত্রে যেম উর্ধ্বসীমা নির্দিষ্ট করার নতুন ধাপ আসতে পারে, তেমনই আসতে পারে কর বিভাজনের নতুন পর্যায়ক্রম।

 পরিকাঠামোতে জোর!

পরিকাঠামোতে জোর!

মনে করা হচ্ছে, অর্থমন্ত্রক এবারের বাজেটে জোর দেবে পরিকাঠামোগত উন্নয়নে। এক্ষেত্রে ডিসেম্বরের ন্যাশনাল ইনফ্রা পাইপলাইন একটি বড় দিক। এক্ষেত্রে সোশ্যাল সেক্টরের গ্রামীণ বিদ্যুৎ, স্বাস্থ্য়, স্কিল ট্রেনিং সহ একাধিক বিষয় বড়সড় গুরুত্বের জায়গা অধিকার করে থাকতে পারে সীতারমনের বাজেটে।

 ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব

ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব


ভারতীয় অর্থনীতি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যে অর্থনীতিবিদরা মনে করছেন আর্থিক বৃদ্ধিকে জোর দেওয়া সীতারমনের সামনে সবচেয়ে বড় দিক। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্কসের মতে, ২০২০ সালে জিডিপি ৫ শতাংশ হিসাবে পেতে বেশ কসরৎ করতে হবে ভারতকে। এদিকে, জিডিপি পড়ে গিয়েছে ১১ বছরের মধ্যে সবচেয়ে কম অঙ্কে। যা বর্তমান আর্থিক বর্ষে দাঁড়িয়ে ৫ শতাংশে। আইআইপি বৃদ্ধি ইতিবাচক ভাবে এগোলেও তা উল্লেখ্যভাবে বেশি ভালো নয়। এমন পরিস্থিতিতে মোদী সরকার ২.০ এর সামনে বাজেট ২০২০ একটি বড় চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+