কেন্দ্রীয় বাজেট ২০২০ : এবার সুখবর আসতে পারে চাকুরিজীবীদের জন্য! কোন তথ্য উঠে আসছে
কেন্দ্রীয় বাজেট ২০২০: সুখবর আসতে পারে চাকুরিজীবীদের জন্য! কোন তথ্য উঠে আসছে
২০২০ -২০২১ আর্থিক বর্ষের বাজেট পেশ হতে চলেছে আর কয়েক দিন বাদেই। আগামী ১ ফেব্রুয়ারি এই বাজেট পেশ করতে চলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই বাজেটেই এবার চাকরি জীবীদের জন্য সুখবর আসতে চলেছে আয়কর ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তথ্য উঠে আসতে চলেছে বাজেট ২০২০ সাল ঘিরে।

আয়কর ঘিরে কোন কোন তথ্য উঠছে ?
সূত্রের দাবি আসন্ন বাজেটে নির্মলা সীতারমনের অর্থ মন্ত্রক কর-বিন্যাস ঘিরে বেশ কয়েকটি পর্যায় পেশ করতে পারে। আর এর মূল্য়ে রয়েছে আর্থিক কিছু উদ্দেশ্য। মানুষের হাতে যাতে বেশি পরিমাণ টাকা থাকে, তার চেষ্টা করে নির্মলা সীতারমনের দফতর একগুচ্ছ প্রস্তাব আনতে চলেছে।

আয়কর ঘিরে কী হতে পারে?
প্রত্যক্ষ কর নিয়ে আসতে চলেছে কয়েকটি 'ফিক্সড ট্যাক্স ব্র্যাকেট।' সেখানে কর ছাড়ে ১০ শতাংশ, ২০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩৫ শতাংশের ধাপ রাখা হয়েছে। বর্তমানে সেই ধাপ রয়েছে ৫,২০,৩০ শতাংশের মধ্যে।

আয়করের সীমা বর্তমানে কেমন?
আয়করের সীমা বর্তমানে রয়েছে ৩ টি ধাপে। বার্ষিক ২.৫ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত রোজগারে রয়েছে ৫ শতাংশ কর । ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত রোজগারে ধার্য রয়েছে ২০ শতাংশ কর । ১০ লাখ পর্যন্ত রোজগারে ৩০ শতাংশ পর্যন্ত কর ধার্য রয়েছে। আর এই ধাপের মধ্যেই ঢুকতে পারে নতুন কিছু নিয়ম।

আর কোন কোন পদক্ষেপ নিতে পারেন সীতারমন?
মনে করা হচ্ছে, কর বাঁচানোর জন্য যে সমস্ত বিনিয়োগ করা হয় তাতেও ৮০ সি-র আওতায় সীতারমন একাধিক পদক্ষেপ নিতে চলেছেন। সেই ক্ষেত্রে থেকে মানুষ যেন আরও বেশি লাভবান হন তার জন্য ব্যবস্থা নিতে পারে সরকার। ফলে বীমান সংক্রান্ত ক্ষেত্রে যে আয়কর ছাড় পাওয়া যায় , তার উধ্বসীমা বাড়তে পারে। এই ছাড় দেড় লাখ থেকে বেড়ে আড়াই লাখে যেতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications