কেন্দ্রীয় বাজেট : শিল্প ও বাণিজ্য খাতে উন্নয়নের জন্যে ২৭ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

শিল্প ও বাণিজ্য খাতে উন্নয়নের জন্যে ২৭ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, 'কোয়ান্টাম প্রযুক্তি অনেক বড় হয়ে দেখা দিয়েছে। ফলে ৮ হাজার কোটি টাকা আগামী পাঁচ বছরে কোয়ান্টাম প্রযুক্তিতে সরকার বিনিয়োগ করতে চলেছে। যা সারা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম।'

কর্পোরেট কর কমিয়ে হয়নি লাভ

কর্পোরেট কর কমিয়ে হয়নি লাভ

সেম্পটেম্বর মাসে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তের পর মনে করা হয়েছিল দেশে উৎপাদন বাড়বে। এর ফলে জিডিপিও উর্ধ্বমুখী হবে বলে মনে করা হয়েছিল। তবে সরকারের সেই পদক্ষেপের পরও আশঙ্কার কথা জানিয়েছিল মুডিজ। তারা জানিয়েছিল এই সিদ্ধান্তের জেরে সরকারের আর্থিক ঝুঁকির সম্ভাবনা বাড়বে। তবে সেই সময় তারা বলেছিল, কর কমানোয় কর্পোরেট ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসার অগ্রগতি হবে। তবে তেমনটা হয়নি।

গাড়ি ও বুনিয়াদি শিল্পে মন্দা

গাড়ি ও বুনিয়াদি শিল্পে মন্দা

দীর্ঘদিন ধরে গাড়ি শিল্পে মন্দা, বুনিয়াদি শিল্পে উৎপাদন সংকোচন, নির্মাণ ও পরিকাঠামো শিল্প বিনিয়োগ কমে আসা সহ বিভিন্ন কারণে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থনীতির বৃদ্ধির হার নেমে যায় ৬ বছরের মধ্যে সব থেকে নিচে। শুক্রবার সংসদে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশই থাকবে। তবে তিনি দাবি করেন ২০২০-২১ অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার থাকবে ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে।

নতুন কম্পানিতে কর্পোরেট কর কমছে

নতুন কম্পানিতে কর্পোরেট কর কমছে

এদিকে আজ অর্থমন্ত্রী ঘোষণা করেন, নতুন কম্পানিতে কর্পোরেট কর কমছে৷ পুরনো কম্পানিগুলোর ক্ষেত্রে কর্পোরেট ২২ শতাংশ কমছে৷ পাশাপাশি স্টার্ট আপের টার্নওভার লিমিট বাড়িয়ে ২৫ কোটি থেকে ১০০ কোটি টাকা করা হচ্ছে এবারের বাজেটে।

ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে চায় সরকার

ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে চায় সরকার

এদিকে সরকার ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে চায় বলে দাবি করেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি জেলায় বাণিজ্য পৌছে দেওয়ার জন্যে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান অর্থমন্ত্রী। গ্রামে গ্রামে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, 'অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হবে ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে। গ্রামে গ্রামে সরকারি ক্ষেত্রগুলিতে ডিজিটাল সংযোগ নিরবিচ্ছিন্ন করা হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+