বাজেট ২০২০: জিডিপি নিয়ে নয়া পরিসংখ্যানে চাঞ্চল্য
নতুন করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন পর্যালোচনা করেছে জিডিপি নিয়ে নিজেদের বৃদ্ধির অংশকে। আর তাতেই দেখা গিয়েছে যে জিডিপির বৃদ্ধি আগের থেকে আরও খানিকটা কমে গিয়েছে। যা ২০২৪ সালে ৫ ট্রিলিয়নের অর্থনীতির লক্ষ্য়ে এই জিডিপির প্রত্যাশিত হার কমে যাওয়া খুব একটা ভালো লক্ষণ নয় বলে মনে করা হচ্ছে।

আর্থিক বৃদ্ধি কোনপথে?
যে পথে ২০২০ সালের আর্থিক বছরের আর্থিক দিক এগিয়ে যাচ্ছে, তাতে অর্থনীতির গণিতের হিসাব আরও ক্ষীণ হতে পারে। তবে , সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বলছে আগে জিডিপির হার ৬.৮ শতাংশ হলেও তা বর্তমাবেপ পর্যালোচিত হিসাবে ৬.১ শতাংশে দাঁড়িয়েছে।

২০২০ সালের আর্থিক প্রত্যাশার হিসাব কী বলছে?
২০২০ সালের আর্থিক প্রত্যাশার হিসাব বলছে, বছরের প্রথম দিকটি জিডিপি বাড়বে ৪.৭৫ শতাংশ হারে। তবে বছরের দ্বিতীয়াংশে এই বৃদ্ধির হার ৫.২৫ শতাংশে পৌঁছতে পারে বলে আশার বাণী প্রকাশ করা হয়েছে।

৫ ট্রিলিয়নের লক্ষ্য ও ভারতের জিডিপি
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ধর বলেন, ২০১৮-২০১৯ সালের কম জিডিপি মানে ৫ ট্রিলিয়নের অর্থনীতিতে আরও বেশি পরিমাণ জোর দিয়ে উন্নতির গতি বাড়াতে হবে।












Click it and Unblock the Notifications