কেন্দ্রীয় বাজেট ২০২০ : পরিকাঠামো খাতে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র

শুক্রবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার পেশ করা হবে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট। এরই মধ্যে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই রিপোর্ট পেশ করার সময়ই আগামী ৫ বছরের জন্য ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরিকাঠামো খাতকে আরও চাঙ্গা করে তুলতেই এই ঘোষণা।

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ

আজ সংসদে পেশ করা হয় অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার থাকবে ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি সুব্রহ্মণ্যম কৃষ্ণমূর্তির সভাপতিত্বে একটি বিশেষ প্যানেল এই রিপোর্টি তৈরি করেছে। রিপোর্টে বলা হয়, চলতি অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশই থাকবে।

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্র্টের প্রস্তাবনা

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্র্টের প্রস্তাবনা

নতুন ব্যবসা শুরু করা, সম্পত্তি নিবন্ধন করা, কর প্রদান, চুক্তি কার্যকর করা সহজ করার জন্য পদক্ষেপের আহ্বান জানিয়েছে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্র্টটি। পাশাপাশি পরিকাঠামোগত প্রকল্পগুলির ক্ষেত্রে জোর দেওয়ার বিষয়েও বলা হয় রিপোর্টে। সেই মতো ২০২০-২৫, পাঁচটি অর্থবর্ষের জন্যে ১.৪ ট্রিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১০২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেন অর্থমন্ত্রী।

পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

সুব্রহ্মণ্যম কৃষ্ণমূর্তির প্যানেলের তৈরি রিপোর্টে বলা হয়, ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে পরিকাঠামো খাতকে সুসংগঠিত ও দৃড় করে তোলা আবশ্যিক। এই লক্ষ্যে সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। সব দিক খতিয়ে দেখে ও দেশের ৭০টি সংস্থার সঙ্গে কথা বলে মোট ১০২ লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প শনাক্ত করতে পেরেছে।

গত ৬ বছরে ৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের

গত ৬ বছরে ৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের

গত ছয় বছরে সরকার পরিকাঠামোগত ক্ষেত্রে ইতিমধ্যেই ৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার। নতুন যেই পাইপলাইন প্রকল্পের পরিকল্পনার কথা বলা হয়েছে, তাতে ৩৯ শতাংশ করে বিনিয়োগ করবে কেন্দ্র ও রাজ্য। বাকি ২২ শতাংশ বিনিয়োগ থাকবে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে। এছাড়া ২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে শক্তি সঞ্চার প্রকল্পে। ২০ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে রাস্তা তৈরির ক্ষেত্রে। পাশাপাশি ১৪ লক্ষ কোটি টাকার কাজ হবে রেলের ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+