৬ বছরে কর্মসংস্থান বেড়েছে ১৭.৯ শতাংশ থেকে ২২.৮ শতাংশ, জানিয়েছে অর্থনৈতিক সমীক্ষা
এ বছরের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, গত ছ’বছরে সাধারণ কর্মসংস্থান ৫ শতাংশের কাছাকাছি বেড়েছে। যা ভারতীয় অর্থনীতির ক্রমবর্ধমানতার ইঙ্গিত দেয়।

কেন্দ্রীয় বাজেট পেশের একদিন আগে অর্থনৈতিক এই সমীক্ষা প্রকাশিত হয় শুক্রবার। এই সমীক্ষায় বলা হয়েছে, ২০১১–১২ সালে সাধারণ কর্মসংস্থান বেড়েছিল ১৭.৯ শতাংশ যা ২২.৮ শতাংশ বাড়ে ২০১৭–১৮ সালে। সাধারণ কর্মসংস্থানের অংশ বৃদ্ধি ইঙ্গিত দেয় যে আরও বেশি লোক নিয়মিত চাকরি পাচ্ছে এবং সংগঠিত ক্ষেত্রে নিযুক্ত হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষা জানায় যে তৃণমূল স্তর থেকেই উদ্যোক্তা ও সম্পদ সৃষ্টির প্রচেষ্টাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০১৪ সাল থেকেই কর্মসংস্থান অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে।
অর্থনৈতিক সমীক্ষা জানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনুযায়ী নতুন সংস্থা তৈরি করার জন্য ভারত তৃতীয় স্থানে রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে এই দেশে নতুন সংস্থার গড়ে ওঠার বৃদ্ধি ১২.২ শতাংশ বেড়েছে যা ২০০৬–২০১৪ সালে ছিল ৩.৮ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষা জানিয়েছে, '২০১৮ সালে প্রায় ১.২৪টি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ২০১৪ সালে যেটি ছিল ৭০ হাজার, প্রায় ৮০ শতাংশ বেড়েছে।’ এই সমীক্ষায় অনুমান করা হয়েছে যে ২০২০–২১ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬–৬.৫ শতাংশের মধ্যে থাকবে।












Click it and Unblock the Notifications