কেমন হবে এবারের বাজেট! কী আশা করছেন চাকুরিজীবীরা?
৫ জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
৫ জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বিশেষ করে চাকুরিজীবীরা তাকিয়ে থাকেন এই বাজেটের উপর। গত বাজেটেই মোদী সরকার আয়কর ছাড় বাড়িয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করে দিয়েছিলেন। সেই আয়কর ছাড়ের সীমা যে এবার অপরিবর্তিত রাখবেন এমনই আশা করছেন তাঁরা।

সেই বাজেটেই বলা হয়েছিল কোনও ব্যক্তিক দুটি বাড়ি থাকতেই পারে। ২টি বাড়ি থাকলেও একটি বাড়ির ডিক্লেয়ারেশন না দিলেও চলবে। তবে দুটি বাড়ি কেনার ক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধা একবারই পাবেন তাঁরা।
বার্ষিক ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত যাঁদের আয় তাঁদের ২০ শতাংশ আয়কর দিতে হয়। চাকুরিজীবীরা আশা করছেন এবারের বাজেটে সেই আয়করের পরিমাণ কমতে পারে।
এছাড়াও স্বাস্থ্যবিমার উপর কর ছাড় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া আরও জরুরি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই ছাড় ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত করা হবে আশা করা হচ্ছে।
ছেলেমেয়েদের শিক্ষা এবং হোস্টেল ফি বাবদ করছাড় ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হোক এমনই চাইছেন চাকুরিজীবীরা। এরকম একাধিক প্রত্যাশা নিয়েই মোদী টু সরকারের বাজেটের দিকে তাকিয়ে আছেন দেশের আম নাগরিক।












Click it and Unblock the Notifications