Union Budget 2022: পেনশন ভোগীদের জন্য সুখবর শোনালেন নির্মলা সীতারমন
Union Budget 2022: পেনসন ভোগীদের জন্য সুখবর শোনালেন নির্মলা সীতারমন
পেনশন ভোগীদের জন্য সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ক্ষেত্রে নতুন কোনও ঘোষণা না করলেও পেনসন ভোগীেদর জন্য বিশেষ ঘোষণা করেছে। তিনি জানিয়েছেন, যেসব পেনশন ভোগীরা বিশেষ ভাবে সক্ষম বা যাঁদের উপরে বিশেষ ভাবে সক্ষম সন্তানের দায়িত্ব রয়েছে তাঁদের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হবে।

পেনসনভোগীদের জন্য বিশেষ ঘোষণা
পেনশন ভোগীদের জন্য বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন যেসব পেনশন ভোগীরা বিশেষ ভাবে সক্ষম বা যাঁদের উপর বিশেষ ভাবে সক্ষম সন্তানদের দায়িত্ব রয়েছে তাঁদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম সন্তানদের দায়িত্ব যে পেনশন ভোগীদের উপরে রয়েছে তাঁরা সন্তানদের জন্য ইন্সোরেন্স নিতে পারেন। তার জন্য কর ছাড়ের সুযোগ পাবেন তাঁরা।

৬০ বছর পর সুবিধা পাবেন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন বিশেষ ভাবে সক্ষম সন্তানদের জন্য তাঁরা বিমা করবেন তাঁরা কর ছাড়ের সুযোগ তো পাবেনই সেই সঙ্গে ৬০ বছর পরে সেই বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি একটি মোটা টাকা পাবে। সেক্ষেত্রে ৬০ বছরের জন্য মোটা টাকা পাবেন সেই সব বিশেষ ভাবে সক্ষমরা। সেক্ষেত্রে পিএফে কর্মীদের অবদান থাকবে ১৪ শতাংশ। করোনা সংক্রমণের কারনে অনেকটাই সুবিধা পাবেন তাঁরা।

কর পরিকাঠামো অপরিবর্তিত
কর পরিকাঠামো অপরিবর্তিত রেখেছে মোদী সরকার। স্বাভাবিকভাবেই হতাশ মধ্যবিত্ত। কর পরিকাঠামো বদল করতে পারে মোদী সরকার এই আশায় ছিল চাকুরীজীবীরা। কিন্তু কোনও সুখবর শোনাননি নির্মলা সীতারমন। করছাড়ের সীমা অপরিবর্তিত রেখেছে মোদী সরকার। তিনি জানিয়েছেন কর পরিকাঠামো কোনও রকম পরিবর্তন রাখা হচ্ছে না। একই থাকছে পরিস্থিতি।

কর প্রদানে সরলীকরণ
কর প্রদানের সরলীকরণের কথা বলা হয়েছে। নির্মলা সীতারমন বলেছেন আইটি রিটার্নের সরলীকরণের েক্ষত্রে ২ বছর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আইটি রিটার্নের সংশোধনের ক্ষেত্রে ২ বছর সময় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ২ বছরের মধ্যে ভুল সংশোধন করে আইটি রিটার্ন ফাইলের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ডিজিটাল আইটি ফাইলের পদ্ধতি আরও সরলীকরণ করার কথা বলেছেন নির্মলা সীতারমন।












Click it and Unblock the Notifications