কেন্দ্রের আয়ুষমন্ত্রকের মন্ত্রীই খোদ করোনায় আক্রান্ত
কেন্দ্রের আয়ুষমন্ত্রকের মন্ত্রীই খোদ করোনায় আক্রান্ত
কেন্দ্রীয় আয়ুষমন্ত্রকের মন্ত্রী শ্রীপদ নায়ক এবার করোনায় আক্রান্ত। এদিন তাঁর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। তিনি বহুদিন ধরেই উপসর্গহীন ছিলেন বলে খবর ছিল।

এক টুইটে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ। আপাতত তিনি নিজে হোম আইসোলেশনে রয়েছেন বলে খবর। তিনি টুইটে সতর্ক করে জানিয়েছেন, যাঁরা তাঁর সংসর্গে এই কয়েক দিন ধরে এসেছেন, তাঁরা যেন নিজেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। পাশাপাশি, তাঁর পরামর্শ যে তাঁর সংযোগে আসা সকলেই যেন করোনা টেস্ট করে নেন।
উল্লেখ্য, করোনার জেরে কেন্দ্রীয় মন্ত্রকের একের পর এক নেতার সংক্রমণের খবর আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত মন্ত্রীদের মধ্যে অন্যতম। এছাড়াও সারা দেশে প্রায় ১৯ জন মন্ত্রী করোনার শিকার হয়েছেন।












Click it and Unblock the Notifications