অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক! বর্ষাকালীন অধিবেশনে আসতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বিল

পরবর্তী লোকসভা নির্বাচনের আর একবছরও বাকি নেই। সেই পরিস্থিতিতে কেন্দ্র ইউনিফর্ম সিভিল কোড নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানেই জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশনে বিলটি আনার ইঙ্গিত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু, সলিসিটর জেনারেল তুষার মেহতা, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, আরএসএস-এর যুগ্ম সম্পাদক অরুণ কুমারের মতো নেতারা। এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দফতরের শীর্ষ কর্তারাও। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিলটি জুলাইয়ের মধ্যে বিলটি তৈরি করতে হবে।

অমিত শাহ

এবছরের দ্বিতীয়ার্ধে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং রাজস্থানের ভোট রয়েছে। সেইসব রাজ্যের ভোটে বিজেপির অন্।তম প্রচারের হাতিয়ার হয়ে উঠতে চলেছে এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি। গত বছরে আলোচনা পরে অমিত শাহ বলেছিলেন, সব ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের পরে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সলিসিটর জেনারেল তুষার মেহতা গত মাসে সুপ্রিম কোর্টে বলেছিলেন, সরকার ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে। যে আইন সংসদে তৈরি করা হবে। অন্যদিকে আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন ২২ তম আইন কমিশন ইউসিসি সম্পর্কিত বিভিন্ন বিষয় পরীক্ষা করবে এবং সুপারিশ করবে।

সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত ২১ তম আইন কমিশন বলেছিল, বর্তমান পর্যায়ে এটি কাম্য নয়। ঐক্যবদ্ধ জাতির জন্য ইউনিফর্ম সিভিল কোড আবশ্যিক নয়। ২১ তম আইন কমিশনের প্রাক্তন সদস্য বলেছেন, ইউজিসির কার্যপত্র তৈরি করতে আমাদের কমিশন আড়াই বছর সময় নিয়েছিল।

প্রসঙ্গত ২২ তম আইন কমিশনের নেতৃত্বে রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি। যিনি হিজাব নিষেধাজ্ঞা মামলার শুনানিতে একটি বেঞ্চের নেতৃত্বে ছিলেন। কমিশনের সদস্য বিচারপতি কেটি শঙ্করণ ২০০৯ সালে কেরল হাইকোর্টে প্রথমবারের মতো লাভ জিহাদ শব্দ ব্যবহার করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+