অভিন্ন দেওয়ানি বিধি, ১০ লক্ষ চাকরি! একনজরে কর্নাটক বিজেপির নির্বাচনী ইস্তেহার

নির্বাচনের নয় দিন আগে কর্নাটক বিজেপির তরফ নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করা হল। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ, উৎপাদন খাতে ১০ লক্ষ চাকরি, বেঙ্গালুরুর জন্য রাজ্য রাজধানী অঞ্চল ট্যাগ দেওয়ার প্রতিশ্রুতি রাখা হয়েছে।

এছাড়াও অন্য প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে দারিদ্রসীমার নিচের পরিবারের জন্য মাসিক রেশন কিট, তফশিলি জাতি ও উপজাতিদের মহিলাদের জন্য স্থায়ী আমানত প্রকল্প এবং রাজ্যকে বৈদ্যুতিক গাড়ির হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও বলা হয়েছে ইস্তেহারে।

কর্নাটক বিজেপি
Photo Credit: ছবি সৌ:এএনআই

বিজেপি ইস্তেহারে বেঙ্গালুরুতে ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনযাত্রা সহজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারে পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ডায়াগনস্টিক ক্লিনিক স্থাপন এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বেঙ্গালুরুতে বিজেপি ইস্তেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এবং দলের প্রবীণ নেতা বিএস ইয়েদুরিয়াপ্পা-সহ অন্যরা। বিজেপির তরফে দাবি করে বলা হয়েছে, তাদের প্রতিশ্রুতি সমাজের প্রতিটি স্তরকে স্পর্শ করেছে।

সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে জেপি নাড্ডা বলেছেন, রাজ্য বিজেপির দৃষ্টিভঙ্গি হল কাউকে তুষ্ট না করে সকলের প্রতি ন্যায়বিচার করা। অন্যদিকে এবার কর্নাটক জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া কংগ্রেস এখনও তাদের ইস্তেহার প্রকাশ করে উঠতে পারেনি।

কর্নাটক বিজেপি
Photo Credit: ছবি সৌ:এএনআই

তবে কংগ্রেসের তরফে নির্বাচনী প্রচারের সময় বিনামূল্য ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রত্যেক বিপিএল পরিবারকে ১০ কেজি করে চাল, পরিবারের প্রত্যেক মহিলা প্রধানকে ২ হাজার টাকা মাসিক সহায়তা, বেকার গ্র্যাজুয়েটদের জন্য ৩ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এবারও কর্নাটক বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী। তৃতীয় শক্তি জনতা দল সেকুলারের তরফে বেসরকারি চাকরিতে কান্নাডিগাদের জন্য সংরক্ষণের জন্য আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও তারা বলেছে সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা কন্নড়ে করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+