পিছনে ঘুরতেই মহিলা দেখলেন তাঁকে দেখে হস্তমৈথুন করছে এক অজ্ঞাতপরিচয়, গুরুগ্রামের ঘটনায় ফের হইচই

হরিয়ানার গুরুগ্রাম এর আগে নানা অপরাধমূলক ঘটনায় সংবাদ শিরোনাম এসেছে। এবারের ঘটনা ফের একবার দেখিয়ে দিল প্রকাশ্য জনবহুল রাস্তাতেও মহিলাদের চলাফেরায কতটা নিরাপত্তাহীন রাজধানীর পাশে অবস্থিত এই শহরে।

হরিয়ানার গুরুগ্রাম এর আগে নানা অপরাধমূলক ঘটনায় সংবাদ শিরোনাম এসেছে। এবারের ঘটনা ফের একবার দেখিয়ে দিল প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তাতেও মহিলাদের চলাফেরায কতটা নিরাপত্তাহীন রাজধানীর পাশে অবস্থিত এই শহরে। এক মহিলার দাবি, মেট্রো স্টেশনের ভেতরে এক ব্যক্তি তাঁকে দেখে হস্তমৈথুন করেছেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ।

পিছনে ঘুরতেই মহিলা দেখলেন তাঁকে দেখে হস্তমৈথুন করছে একজন

হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন কমপ্লেক্সের ভিতরের একটি দোকান থেকে মহিলা যখন বেরিয়ে আসছেন, সেই সময় এই ঘটনা ঘটে। মহিলা টুইটে লিখেছেন, আমি প্রায় পালিয়ে এস্কেলেটর থেকে নামি। পিছনে অনুভব করছিলাম কিছু একটা হচ্ছে। যখন ঘুরে তাকাই দেখি, এক ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে আমাকে দেখেই হস্তমৈথুন করছে।

মহিলার দাবি, তিনি ঘুরে এই কান্ড দেখে ওই ব্যক্তিকে চড় মারেন এবং চিৎকার করে সাহায্যের আবেদন করেন। তবে কেউ এগিয়ে এসে সাহায্য করেনি। যার পরমুহুর্তে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যায়। মহিলার আরও অভিযোগ, পুলিশের আউটপোস্ট থাকলেও পুলিশ তাঁকে সাহায্য করেনি।

মেট্রো রেলের দাবি, মহিলা কোনও অভিযোগ দায়ের করেননি। টুইটারে এই ঘটনা জানালে মেট্রো কর্তৃপক্ষ তার প্রত্যুত্তর দিয়েছে।

সোমবার দুপুরে মহিলা গোটা ঘটনার বিবরণ একাধিক টুইটে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি আতঙ্কিত বোধ করছি। মেট্রোর পরিবহণ যা মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত হওয়ার কথা, সেখানে এমন ঘটনা ঘটছে। এদিকে মুখ্যমন্ত্রী মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা বলছেন।

পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি কঠিন ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে গুরুগ্রামের মতো জায়গায় এমন ঘটনা ঘটায় ফের একবার সারা দেশে হইচই পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+