নতুন বছরের প্রথমদিনে ভারতে ৬০ হাজার শিশু জন্ম নেবে, দাবি ইউনিসেফের
নতুন বছরের প্রথমদিনে ভারতে ৬০ হাজার শিশু জন্ম নেবে, দাবি ইউনিসেফের
নতুন বছরের নতুন দিনে একগুচ্ছ নতুন ফুল ফুটবে গোটা বিশ্ব জুড়ে। নতুন প্রাণের সঞ্চার হবে এই করোনা মহামারি আবহে। ইউনিসেফ জানিয়েছে, ১ জানুয়ারি ৬০ হাজার শিশু জন্মাবে শুধু ভারতেই। আর গোটা পৃথিবীতে ৩.৭ কোটি শিশু জন্মাতে চলেছে শুক্রবার। ইউনিসেফ বিভিন্ন দেশে জন্মের মাসিক এবং দৈনিক ভগ্নাংশের মূল্যায়ন করতে গুরুত্বপূর্ণ নিবন্ধ এবং জাতীয় প্রতিনিধির গৃহস্থালির সমীক্ষার তথ্য ব্যবহার করেছে।

ইউনিসেফ এ ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে গর্ভবতী মহিলাদের ও হাসপাতালের তথ্য সংগ্রহ করেছে। বিশ্বজুড়ে অর্ধেকের বেশি শিশু ভারত (৫৯,৯৯৫) সহ ১০টি দেশে জন্মাবে। চিনে সম্ভবত ৩৫,৬১৫টি শিশু জন্মাবে। এরপর সম্ভাবনাময় দেশগুলি হল নাইজেরিয়া (২১,৪৩৯) এবং পাকিস্তান (১৪,১৬১) এবং অন্যান্য দেশগুলি হল ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), আমেরিকা (১০,৩১২), ইজিপ্ট (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) এবং ডেমোক্রেটিক রিপাবলক অফ কঙ্গো (৮,৬৪০), এই দেশগলিতে সবচেয়ে বেশি শিশু জন্মাবে।
ইউনিসেফ ভারতের প্রধান ডাঃ যশমিন আলি হক কোভিড–১৯ মহামারির সময় ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তা স্বীকৃতি দিয়ে বলেছিলেন, 'শিশুদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এই মহামারিটি রোধ ও এর গুরুত্ব বুঝতে হবে। আমরা যদি তা করতে পারি তবে অবশ্যই শিশুদের জন্য দারুণ বিশ্ব গড়ে তুলতে পারব। শুধু সঙ্কটের সময়ই নয়, এই মহামারি থেকে শিখেছ যে পদ্ধতি ও নীতিমালা মানুষকে সবসময়ের জন্য রক্ষা করতে পারে।’ এর সঙ্গে তিনি এও জানিয়েছেন যে প্রত্যেক দিন হাজার শিশু বেঁচে থকে শুধুমাত্র ভারতের সদ্যোজাত অ্যাকশন প্ল্যান ২০১৪–২০২০ অন্তর্গত প্রচেষ্টার কারণে। লক্ষাধিক নবজাতক বিশেষ যত্নের সঙ্গে ৩২০টি জেলা স্তরের বিশেষ সদ্যোজাত কেআর ইউনিটের জন্য বেঁচে রয়েছে। শৈশবব বিকাশের জন্য ভারত সরকার প্রতিরোধযোগ্য নবজাতকের মৃত্যুর অবসান ঘটাতে এবং পরিষেবা এবং ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্নির্মাণ করেছে। ২০২১ সালে মোট ১৪ কোটি শিশু গোটা বিশ্ব জুড়ে জন্মাতে চলেছে। এইসব শিশুদের গড় আয়ু সম্ভবত ৮৪ বছর বলে জানিয়েছে ইউনিসেফ
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications