লকডাউনের জের, ৪৩ মাসে সর্বাধিক পর্যায়ে পৌঁছাল বেকারত্বের হার! নেই কোনও কর্মসংস্থান
দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ঠেকতে চলেছে তলানিতে। খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি। সৌজন্যে ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রকোপ। এরই মধ্যেই রেকর্ড গড়ল বেকারত্বের হার। চলমান লকডাউনের মধ্যেই ৪৩ মাসে সর্বাধিক পর্যায়ে পৌঁছাল বেকারত্বের হার।

বেকরত্বের হার ৮.৭ শতাংশ ছুঁয়েছে
সদ্য প্রকাশিত এক রিপোর্টে সেন্টার ফর মনিটরিং ইকনমি নামে মুম্বইয়ের এক সংস্থা জানিয়েছে, দেশে কর্মরতদের সংখ্যা কমেছে। সেই সঙ্গে কমেছে নতুন নিয়োগের সংখ্যা। লেবার পার্টিসিপেশন রেট নামে একটি সূচক ব্যবহার করে এই রিপোর্টটি তৈরি করেছে সংস্থাটি। সিএমই জানিয়েছে, দেশে এই প্রথমবার এলপিআর সূচক নেমেছে ৪২ পয়েন্টের নীচে। এর জেরে বর্তমানে দেশে বেকরত্বের হার ৮.৭ শতাংশ ছুঁয়েছে যা গত ৪৩ মাসের মধ্যে সর্বাধিক।

দেশে অর্থনৈতিক কার্যকলাপ থমকে আছে
আদতে এই এলপিআর-এর মাধ্যমে বোঝা যায়, দেশে যত কর্মক্ষম মানুষ আছেন তাঁদের কতজন বিভিন্ন কাজে নিয়োজিত। জানুয়ারিতেও এলপিআর ছিল ৪২.৯৬ এর ঘরে। তবে মার্চে ওই সূচক ছিল ৪১.৯ এর ঘরে। কর্মসং স্থানের হারও ছিল ৩৮.২ শতাংশ। এর মূল কারণ, লকডাউনের জেরে দেশে অর্থনৈতিক কার্যকলাপ থমকে যাওয়া।

চাকরি হারানো নিয়ে উদ্বেগ
সম্প্রতি সিআইআই-এর দ্বারা এক সমীক্ষা করা হয়। তাতে সিআইআই-এর সঙ্গে যুক্ত দেশের সমস্ত বড় বড় সংস্থার সিইও-দের প্রশ্ন করে জানতে চাওয়া হয় যে লকডাউন পরবর্তী সময়ে চাকরি থাকা নিয়ে তাঁদের মতামত। সেই প্রশ্নের জবাবেই ৫২ শতাংশ সিইও উদ্বেগ প্রকাশ করে বলেন যে লকডাউনের পর নিশ্চিত ভাবে অনেক মানুষ চাকরি হারাবে।

চলানিতে দেশের জিডিপি
এদিকে এই পরিস্থিতিতে দেশের আর্থিক প্রবৃদ্ধির হার যে কমবে তা একপ্রকার জানা কথা ছিল। আর সেই বিষয়ের উপরই রিপোর্ট পেশ করল দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। বর্তমান পরিস্থিতির নিরিখে আগের পূর্বাভাস থেকে ফের ভারতের জিডিপিতে কাটছাঁট করল এসবিআই। প্রবৃদ্ধির হার কমিয়ে মাত্র ২.৬ শতাংশ করে দিল এসবিআই। পাশাপাশি জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিকে ভআরতের প্রবৃদ্ধির হার ২.৫ শতাংশ হবে বলে জানিয়েছে এসবিআই।












Click it and Unblock the Notifications