ভারতে বেকারত্বের হারে কোন রাজ্য শীর্ষে, কোথায় সর্বনিম্ন? একনজরে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান

ভারতে বেকারত্বের হারে কোন রাজ্য শীর্ষে, কোথায় সর্বনিম্ন? একনজরে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান

বিগত এক বছরের মধ্যে ভারতে বেকারত্বের হার সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। শহরে বেকারত্বের পরিসংখ্যান ঘুম কেড়েছে দেশবাসীর। গ্রামের বেকারত্বের হার তবু মাঝামাঝি রয়েছে। কিন্তু শহুরে বেকারত্বে ভারত সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই অবস্থায় রাজ্যওয়াড়ি পরিসংখ্যানেও চোখ কপালে উঠবে।

রাজ্যওয়াড়ি বেকারত্বের হারে শীর্ষে কে

রাজ্যওয়াড়ি বেকারত্বের হারে শীর্ষে কে

সিএমআইই পরিসংখ্যান অনুযায়ী কিছু রাজ্য নিয়ে উদ্বেগের ছাপ স্পষ্ট হয়েছে। রাজ্যওয়াড়ি বেকারত্বের হারে চোখ রাখলেই দেখা যাবে অগাস্ট মাসের পরিসংখ্যানের নিরিখে সবার উপরে স্থান পেয়েছে হরিয়ানা। হরিয়ানায় বেকারত্বের হার ৩৭.৩ শতাংশ। এত বিপুল সংখ্যক বেকারত্বের হার বৃদ্ধিতে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সরকার।

সর্বোচ্চ বেকারত্ব, ৫ রাজ্যের পরিসংখ্যান

সর্বোচ্চ বেকারত্ব, ৫ রাজ্যের পরিসংখ্যান

শুধু হরিয়ানা নিয়েই বিস্ময় নয়, ৩০ শতাংশের উপরে বেকারত্ব রয়েছে আর দুই রাজ্যে। জম্মু ও কাশ্মীরে বেকারত্বের হার ৩২.৮ শতাংশ, রাজস্থানে বেকারত্বের হার ৩১.৪ শতাংশ। এই তিন রাজ্যের বেকারত্বের হার উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। তারপর রয়েছে ঝাড়খণ্ড ১৭.৩ শতাংশ ও ত্রিপুরায় ১৬.৩ শতাংশ। এই হল সর্বোচ্চ হার অনুযায়ী প্রথম পাঁচটি রাজ্যের পরিসংখ্যান। এছাড়া দুই অঙ্কের উপরে রয়েছে শুধু বিহার ১২.৮ শতাংশ।

সর্বনিম্ন বেকারত্ব, ৫ রাজ্যের পরিসংখ্যান

সর্বনিম্ন বেকারত্ব, ৫ রাজ্যের পরিসংখ্যান

সর্বোচ্চ বেকারত্বের হার যেমন কাঁটা হয়ে আছে হরিয়ানার জন্য। তেমনই সর্বনিম্ন বেকারত্বের হারও বিস্ময়ের। সর্বনিম্ন বেকারত্বের হার ছত্তিশগড়ে মাত্র ০.৪ শতাংশ। অর্থাৎ ১ শতাংশেরও নীচে। তারপরে রয়েছে মেঘালয় ২ শতাংশ, মহারাষ্ট্র ২.২ শতাংশ, গুজরাট, মধ্যপ্রদেশ ও ওড়িশায় ২.৬ শতাংশ। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৭.৪ শতাংশ।

বেকারত্বের হারে পশ্চিমবঙ্গের উপরে যারা

বেকারত্বের হারে পশ্চিমবঙ্গের উপরে যারা

পশ্চিমবঙ্গ রয়েছে আট নম্বর স্থানে। পশ্চিমবঙ্গের সঙ্গে বেকারত্বের হার একই পাঞ্জাবের। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে সাতটি জেলা। সেগুলি হল যথাক্রমে দিল্লি ৮.২ শতাংশ, বিহার ১২.৮ শতাংশ, ত্রিপুরা ১৬.৩ শতাংশ, ঝাড়খণ্ড ১৭.৩ শতাংশ, রাজস্থান ৩১.৪ শতাংশ, জম্মু ও কাশ্মীর ৩২.৮ শতাংশ এবং হরিয়ানা ৩৭.৩ শতাংশ।

বেকারত্বের হারে পশ্চিমবঙ্গের নীচে যারা

বেকারত্বের হারে পশ্চিমবঙ্গের নীচে যারা

পশ্চিমবঙ্গ রয়েছে আট নম্বর স্থানে। পশ্চিমবঙ্গের সঙ্গে বেকারত্বের হার একই পাঞ্জাবের। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে সাতটি জেলা। সেগুলি হল যথাক্রমে দিল্লি ৮.২ শতাংশ, বিহার ১২.৮ শতাংশ, ত্রিপুরা ১৬.৩ শতাংশ, ঝাড়খণ্ড ১৭.৩ শতাংশ, রাজস্থান ৩১.৪ শতাংশ, জম্মু ও কাশ্মীর ৩২.৮ শতাংশ এবং হরিয়ানা ৩৭.৩ শতাংশ।

ভারতে বেকারত্বের হার বছরের সর্বোচ্চ

ভারতে বেকারত্বের হার বছরের সর্বোচ্চ

ভারতের গ্রামের তুলনায় শহরে বেকারত্বের হার বেশি। অগাস্টের পরিসংখ্যান অনুযায়ী গ্রামে যখন বেকারত্বের হার বেড়ে হয়েছে ৭.৬৮ শতাংশ, শহরে তখন বেকারত্বের হার বেড়ে হয়েছে ৯.৫৭ শতাংশ। তবে বেকারত্বের হার বৃদ্ধি হয়েছে প্রায় সমহারে। বেকারত্বের হার বৃদ্ধিতে গ্রাম এগিয়ে রয়েছে একটু। জুলাই মাসে শহরে বেকারত্বের হার ছিল ৮.২১ শতাংশ। তা বেড়ে অগাস্টে ৯.৫৭ শতাংশ হয়েছে। আর গ্রামে ছিল ৬.২১ শতাংশ, তা বেড়ে অগাস্টে হয়েছে ৭.৬৮ শতাংশ। গ্রাম ও শহর মিলিয়ে ভারতে বেকারত্বের হার অগাস্ট মাসে হয়েছে ৮.২৮ শতাংশ। জুলাই মাসে তা ছিল ৬.৮০ শতাংশ। অর্থাৎ প্রায় দেড় শতাংশ বেড়েছে বেকারত্ব। এই সংখ্যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+