বাড়ছে আর্থিক মন্দার আশঙ্কা, অক্টোবরে ভারতে বেকারত্বের হার বেড়ে ৭.৭ শতাংশ
অক্টোবরে ভারতে বেকারত্বের হার বেড়ে ৭.৭ শতাংশ
ভারতে অক্টোবরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৭ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তথ্য অনুসারে ভারতে খারিফ শষ্য উৎপাদন শেষে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার বেড়েছে। যারা জেরে অক্টোবরে সারা দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৭ শতাংশ।

CMIE রিপোর্ট অনুসারে গত চারবছরে সব থেকে কম বেকারত্বের হার ছিল সেপ্টেম্বরে। চলতি বছরের সেপ্টেম্বরে বেকারত্বের হার দাঁড়ায় ৬.৪৩ শতাংশ। সেপ্টেম্বরে গ্রামীণ বেকারত্বের হার অনেকটা কম ছিল। সেপ্টেম্বরে গ্রামীন বেকারত্বের হার ছিল ৫.৮৪ শতাংশ। যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৮.০৪ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বরে শহরে বেকারত্বের হার ছিল ৭.৭ শতাংশ। চলতি মাসে তা কমে দাঁড়িয়েছে ৭.২১ শতাংশ।
বর্ষার শুরুতে বপন করা ফসলকে খারিফ শষ্য বলা হয়। যা সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে কাটা হয়। এরজেরেই প্রতি বছর অক্টোবরে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার অনেকটা বেড়ে যায়। নভেম্বরে শীতকালীন ফসল বা রবি শষ্য বপনের আগে অবধি গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার সব থেকে বেশি থাকে। চলতি বছরে মৌসুমি বায়ুর প্রভাবে সর্বত্র সমান বৃষ্টিপাত হয়নি। কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে বন্যার আকার ধারণ করেছে। কোথাও আবার খরার আকার ধারণ করেছে। যার জেরে ভারতে ধান ও গম অনেক কম উৎপাদন হয়েছে। ধান ও গম বিদেশে রফতানির বিষয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার।
এস অ্যান্ড পি গ্লোবাল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেসিং ম্যানেজারস ইনডেক্স অনুযায়ী গত তিন বছরের মধ্যে অক্টোবরে সব থেকে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যার ফলে দ্রুত নিয়োগ হবে এবং বেকারত্বের হার আরও খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। রিটায়ারমেন্ট ফান্ড বডি ইপিএফও-এর তথ্য অনুসারে ২০২২ সালের অগাস্টে ১.৬৯ মিলিয়ন গ্রাহক নতুন যুক্ত হয়েছেন। যা আগের বছরের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ০.৯৯ মিলিয়ন গ্রাহক প্রথমবারের জন্য EPFO-এর আওতায় এসেছে বলে পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে। তারমধ্যে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ৫৮.৩২ শতাংশ রয়েছে বলে জানা গিয়েছে।
১৮ থেকে ২৫ বছরের মধ্যেই দেশের যুব সম্প্রদায় পড়া শেষ করে উপার্জনে সক্ষম হয়। এই সময় নিজেদের পড়া শেষ করে কাজে যোগ দেওয়ার সম্ভাবনা তরুণ সমাজের একটা ব্যাপক অংশের মধ্যে দেখতে পাওয়া যায়। তথ্য অনুসারে ০.৭ মিলিয়ন সদস্য বেরিয়ে EPFO অধীনে তারা অন্য চাকরিতে যোগ দিয়েছে। তাঁরা পিএফ অ্যাকাউন্ট থেকে নিজেদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত করেছে।












Click it and Unblock the Notifications