বেকারত্বের হার নামল ৪ বছরের সব থেকে নিচে! কোথায় বাড়ছে চাকরির সুযোগ, কোথায় হচ্ছে নিয়োগ
বেকারত্বের হার নামল ৪ বছরের সব থেকে নিচে! কোথায় বাড়ছে চাকরির সুযোগ, কোথায় হচ্ছে নিয়োগ
দেশে টাকার দাম কমলেও বেড়েছে চাকরির সুযোগ। আগের মাসগুলির তুলনায় সেপ্টেম্বরে বেকারত্বের হার যেখানে পৌঁছেছে, তা গত চার বছরের মধ্যে সব থেকে কম। শুধু শহরেই নয়, গ্রামেও বেকারত্বের হার নিম্নমুখি। সারা দেশে অগাস্টে যেখানে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৬.৪ শতাংশে।

দেশে কর্মসংস্থানের বৃদ্ধি
একদিকে যখন বেকারত্বের হার কমছে, অন্যদিকে শ্রমশক্তির অংশগ্রহণের হার বাড়ছে। অগাস্টে যেখানে শ্রম শক্তির অংশগ্রহণের হার ছিল ৩৯.২৪ শতাংশ সেখানে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩৯.৩২ শতাংশে। শ্রমশক্তির বৃদ্ধির অর্থ হল অনেকে চাকরি খুঁজছে এবং কর্মসংস্থানেরও বৃদ্ধি হয়েছে। দেশব্যাপী কর্মসংস্থানের বৃদ্ধি হলেও, তা এখনও কোভিডের আগের স্তরে পৌঁছনি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২০১৯-২০ সালে যেখানে ৪০৮.৮৯ মিলিয়ন লোকের কর্মসংস্থান হয়েছিল, সেখানে ২০২১-২২-এ তা ৪০১.৮৫ মিলিয়নে পৌঁছেছে।

কোথায় কোথায় কর্মসংস্থান বাড়ছে
হোটেল, পর্যটন শিল্প এবং উৎপাদন শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। তবে রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, শিক্ষা, আইটি, ডেলিভারি এবং খুচরো বিভাগে কর্মসংস্থানের বৃদ্ধি তুলনামূলকভাবে আরও অনেক বেশি। সেপ্টেম্বরে শুধু নির্মাণ শিল্পেই কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছে ৭ মিলিয়নের মতো। এর মধ্যে মূলত নিম্নমানের চাকরিতে কর্মসংস্থানের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এছাড়াও স্ব-কর্মসংস্থানে কর্ংসংস্থান বেড়েছে।

এমজিএনআইজিএ এবং এমএসএমই-তে কর্মসংস্থান বেড়েছে
২০২০ সালের জুনে যেখানে এমজিএনআরইজিএ-তে ৪৪.৭৯ মিলিয়ন পরিবার কাজ চেয়েছিল, সেখানে এই সেপ্টেম্বরে কাজের দাবি করেছে ১৬.৭৭ মিলিয়ন পরিবার। সেপ্টেম্বরের সংখ্যাটা আগের মাসের তুলনায় ৫ শতাংশ বেশি।
অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এমএসএমই সেক্টরে ২০২১-২২-এ ৯৩ লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছিল।

সেপ্টেম্বরে বেড়েছে কর্মসংস্থান
অগাস্টে যেখানে কর্মসংস্থান ছিল ৩৯৪.৬ মিলিয়ন, সেখানে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৪০৪.২ মিলিয়নে। গ্রামীণ ভারতে অগাস্টে কর্মসংস্থান ছিল ২৭০.৩ মিলিয়ন। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ২৭৮.২ মিলিয়ন। তবে গ্রামীণ এলাকায় উৎপাদন এবং নির্মাণ শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিই প্রতিফলিত হয়েছে বর্তমান সংখ্যা তত্ত্বে। অন্যদিকে শহর অঞ্চলে অগাস্টে কর্মসংস্থান বৃদ্ধি অগাস্টে ১২৪.২ মিলিয়ন থেকে সেপ্টেম্বরে ১২৫.৯ মিলিয়নে পৌঁছে গিয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধি আশাব্যঞ্জক। আন্তর্জাতিক স্তরে চাহিদা থাকায় সেপ্টেম্বরে কর্মসংস্থানের বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications