ভারতে ধর্মীয় ঐক্য নষ্ট করতে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে আন্ডারওয়ার্ল্ড!
নয়াদিল্লি, ১২ নভেম্বর : অসহিষ্ণুতা নিয়ে যখন সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে তখন কেন্দ্রীয় ইন্টেলিজেন্সের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, ধর্মীয় অসিষ্ণুতার ছুতোয় দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার চক্রান্ত চলছে। আর তাতে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাতে হাতে মিলিয়েছে আন্ডারওয়ার্ল্ড।

১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে প্রথমবার একসঙ্গে নাশকতামূলক কাজ করেছিল জঙ্গি ও আন্ডারওয়ার্ল্ড। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, ভারতে সেই ঘটনারই পুরনাবৃত্তি করতে সক্রিয় হয়ে উঠেছে দুর্বত্তরা।
গত কয়েকমাসে দেশের নানা জায়গায় এমন কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ধর্মীয় অসিহুষ্ণুতার পরিবেশ তৈরি নিয়ে সমাজের বিদ্বজ্জন থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমেছেন।
তবে এসবের পিছনেই সুক্ষ্মভাবে চক্রান্তের গন্ধ রয়েছে। গোয়েন্দা মন্ত্রকের রিপোর্ট সেরকমই বলছে। বারুচে দুই বিজেপি নেতার হত্যা তদন্তে নেমে এমনই কিছু তথ্য উঠে এসেছে গুজরাত পুলিশের হাতে।
এটিএস জানতে পেরেছে ওই দুই বিজেপি নেতাকে মারার জন্য দুই পেশাদার খুনিকে ৫০ লক্ষ টাকা সুপারি দিয়েছিল আন্ডারওয়ার্ল্ড ডন জাভেদ চিকনা। এই চিকনা ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত।
গোয়েন্দা তদন্তে প্রমাণ হয়েছে, গুজরাতে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতেই এই ঘটনা ঘটানো হয়েছিল।
এর পাশাপাশি মহারাষ্ট্রের ইয়বতমলেও ধর্মীয় ঐক্য নষ্টের চেষ্টা হয়েছে। গোমাংস নিয়ে বিক্ষোভে এক সিমি সদস্য একজন কনস্টেবলকে হত্য়া করার চেষ্টা করে।
কেন্দ্রীয় গোয়েন্দা মন্ত্রক জানিয়েছে, শুধু বড় শহর নয়, ছোট শহরগুলিতেও একইরকমভাবে বিভাজনের চেষ্টা শুরু হয়েছে। ফলে পুলিশ প্রশাসনকে সবরকমভাবে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications