জলের মধ্যে ক্রিস্টমাসের 'প্রার্থনা', কোথায় হল এমন, কেনইবা হল

ক্রিস্টমাস উপলক্ষ্যে এক অভূতপূর্ব প্রার্থনা পর্ব দেখল তিরুবন্তপুরম। সেখানের কয়েকজন মৎসজীবী ও ডাইভাররা মিলে কোভালামের সমুদ্রের নীচে গিয়ে প্রার্থনা করে। শুনে অবাক লাগতে পারে!

ক্রিস্টমাস উপলক্ষ্যে এক অভূতপূর্ব প্রার্থনা পর্ব দেখল কোভালম বিচ সংলগ্ন এলাকা। সেখানের কয়েকজন মৎসজীবী ও ডাইভাররা মিলে কোভালামের সমুদ্রের নীচে গিয়ে প্রার্থনা করে। শুনে অবাক লাগতে পারে! কিন্তু এইদিনের বিশেষ প্রার্থনা জলের নীচে সংগঠিত করার নেপথ্যে এক বিশেষ কারণ ছিল তাঁদের। সেই নেপথ্য কারণ সাইক্লোন 'ওখি'।

জলের মধ্যে ক্রিস্টমাসের 'প্রার্থনা', কোথায় হল এমন, কেনইবা হল

দক্ষিণ ভারতে কেরল সহ বিভিন্ন এলাকাতে সাইক্লোন ওখির দাপটে মারা যান বহু মৎসজীবী। আর ওখি' দুর্যোগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ক্রিস্টমাসে ' এই বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। বন্ড এসান সাফারি নামের এক সমাজসেবী সংস্থার তরফ থেকে এই প্রার্থনার আয়োজন করা হয়। এই বিশেষ প্রার্থনার জন্য, সমুদ্র উপকূল থেকে জলে ২০০ মিটার এগিয়ে, আট মিটারের গভীরতায় এই প্রার্থনা সংগঠিত হয়।

উল্লেখ্য, সাইক্লোন ওখির দাপটে কিছুদিন আগেই বিধ্বস্ত হয় গোটা দক্ষিণ ভারত। বহু মৎসজীবী সমুদ্রে নিখোঁজ হন। শুৎুমাত্র কেরলেই প্রাণ হারান ৭৫ জন মৎসজীবী। তাঁদের স্মৃতিকে স্মরণ করেই এই বিশেষ প্রার্থনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+